যেকোনো একটি বিষয়ে পত্র লেখো: (ক) মনে করো, তুমি নওরীন। এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখো।
উত্তর: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকা শ্রদ্ধেয় মা, আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসা নিও। কেমন আছ তোমরা? আশা করি ভালো আছ। বাবাকে আমার সালাম জানিও এবং রবিনকে স্নেহ জানিও। আগামী বছর আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। কেন জানি, যতই পরীক্ষা এগিয়ে আসছে ততই তোমার কথা বেশি মনে পড়ছে। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত আমি ভালোভাবেই আত্মস্থ করেছি। কিন্তু সবচেয়ে ভালোভাবে পড়েছি জীববিজ্ঞান। তুমি তো জানো আমার জীবনের লক্ষ্য চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সেই সঙ্গে বাংলা ও ইংরেজি বিষয়েও আমি যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। কোনো দিকে কোনো দুর্বলতা না রাখার চেষ্টা করেছি। ইনশা-আল্লাহ ভালো একটি ফলাফল করার চেষ্টা করব। তোমরা আমার জন্য দোয়া কোরো। মা, খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে। পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি বাবার সঙ্গে এসে আমার সঙ্গে দেখা করে যেও। আমি খুব ভালো আছি। তোমরাও ভালো থেকো। ইতি তোমার আদরের নওরীন [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
যেকোনো একটি বিষয়ে পত্র লেখো: (ক) মনে করো, তুমি নওরীন। এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখো।
উত্তর