শেয়ারFacebookWhatsApp

মনে কর, তুমি নীল/নীলিমা। সম্প্রতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখ।

উত্তর: ২৪ মে ২০২৫ রায়পুরা, নরসিংদী প্রিয় তানভীর হোসাইন, আসসালামু আলাইকুম। আমি নীল, আপনার একজন অনুরাগী ও নিয়মিত পাঠক। সম্প্রতি আমি আপনার লেখা 'আরো এক পৃথিবী' উপন্যাসটি পড়েছি। উপন্যাসটি শেষ করার পর থেকেই মনটা এতটাই আন্দোলিত যে, আপনাকে না লিখে থাকতে পারলাম না। আপনার গল্প বলার ধরন, চরিত্রগুলোর গভীরতা, ভাষার গাঁথুনি- সব মিলিয়ে যেন এক নিঃশব্দ বিস্ময়। উপন্যাসটি আমার মনে বহু প্রশ্ন জাগিয়েছে, আবার অনেক প্রশ্নের উত্তরও দিয়েছে। সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার উপস্থাপিত মানবিকতা, সম্পর্কের জটিলতা এবং আত্মার সংলাপ। 'আরো এক পৃথিবী' শুধু একটি কাহিনি নয়, যেন জীবনের প্রতিচ্ছবি। মাহিন চরিত্রটি আমাকে দীর্ঘ সময় ভাবিয়ে রেখেছে। তার যন্ত্রণার ভেতরেও যে শক্তি লুকিয়ে ছিল, তা যেন সাহস জুগিয়েছে আমার ব্যক্তিগত জীবনেও। আপনার লেখা পাঠের পর মনে হয়েছে, আপনি শুধু একজন লেখক নন, একজন জীবনের অনুবাদক। আপনি আমাদের সমাজ, সম্পর্ক, একাকীত্ব, ভালোবাসা-সবকিছুকে এত সংবেদনশীল ও সততায় তুলে ধরেন যে, পাঠকের মনে গভীর রেখাপাত করে। আমি আশা করি, আপনি ভবিষ্যতেও আমাদের এমন অনেক সৃষ্টি উপহার দেবেন, যা শুধু পড়ে শেষ হবে না, বরং হৃদয়ে গেঁথে থাকবে দীর্ঘকাল। আপনার সুস্বাস্থ্য ও সৃষ্টিশীল পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী নীলিমা [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মনে কর, তুমি নীল/নীলিমা। সম্প্রতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখ।

উত্তর

২৪ মে ২০২৫ রায়পুরা, নরসিংদী প্রিয় তানভীর হোসাইন, আসসালামু আলাইকুম। আমি নীল, আপনার একজন অনুরাগী ও নিয়মিত পাঠক। সম্প্রতি আমি আপনার লেখা 'আরো এক পৃথিবী' উপন্যাসটি পড়েছি। উপন্যাসটি শেষ করার পর থেকেই মনটা এতটাই আন্দোলিত যে, আপনাকে না লিখে থাকতে পারলাম না। আপনার গল্প বলার ধরন, চরিত্রগুলোর গভীরতা, ভাষার গাঁথুনি- সব মিলিয়ে যেন এক নিঃশব্দ বিস্ময়। উপন্যাসটি আমার মনে বহু প্রশ্ন জাগিয়েছে, আবার অনেক প্রশ্নের উত্তরও দিয়েছে। সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার উপস্থাপিত মানবিকতা, সম্পর্কের জটিলতা এবং আত্মার সংলাপ। 'আরো এক পৃথিবী' শুধু একটি কাহিনি নয়, যেন জীবনের প্রতিচ্ছবি। মাহিন চরিত্রটি আমাকে দীর্ঘ সময় ভাবিয়ে রেখেছে। তার যন্ত্রণার ভেতরেও যে শক্তি লুকিয়ে ছিল, তা যেন সাহস জুগিয়েছে আমার ব্যক্তিগত জীবনেও। আপনার লেখা পাঠের পর মনে হয়েছে, আপনি শুধু একজন লেখক নন, একজন জীবনের অনুবাদক। আপনি আমাদের সমাজ, সম্পর্ক, একাকীত্ব, ভালোবাসা-সবকিছুকে এত সংবেদনশীল ও সততায় তুলে ধরেন যে, পাঠকের মনে গভীর রেখাপাত করে। আমি আশা করি, আপনি ভবিষ্যতেও আমাদের এমন অনেক সৃষ্টি উপহার দেবেন, যা শুধু পড়ে শেষ হবে না, বরং হৃদয়ে গেঁথে থাকবে দীর্ঘকাল। আপনার সুস্বাস্থ্য ও সৃষ্টিশীল পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী নীলিমা [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSCবাংলা ২য় পত্রMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।