মনে কর, তুমি রাফি/রাফিয়া। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একখানা চিঠি লেখ।
উত্তর: ২৪ অক্টোবর, ২০২৫ সম্পাদক দৈনিক সমকাল চন্দ্রকোণা ইউনিয়ন বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। বিনীত রাফি চন্দ্রকোণা,নকলা চন্দ্রকোণা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের দিকে নজর দিন নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল। দুই দশক আগে কমিউনিটি স্বাস্থ্য প্রকল্পের আওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয। আশপাশের ছয়টি গ্রামের দশ হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু গত কয়েক বছর ধরে এখানকার চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্রের জন্য অন্তত পাঁচজন চিকিৎসক থাকার কথা, কিন্তু আছেন তিনজন। তারাও নিয়মিত আসেন না। ভবনটিও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। নিয়মিত ওষুধের সরবরাহ নেই। সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা না পেয়েই ফিরে যাচ্ছে। ধনাঢ্য ব্যক্তিরা হয়তো জেলা শহরে বা ঢাকায় গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এই করুণ অবস্থা থেকে স্বাস্থ্যকেন্দ্রটিকে রক্ষা করা হোক। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যথাযথ কর্তৃপক্ষ অবিলম্বে চন্দ্রকোণা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রটির নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মুরাদনগরের সাধারণ মানুষ প্রত্যাশা করে। রাফি চন্দ্রকোণা,নকলা [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি রাফি/রাফিয়া। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একখানা চিঠি লেখ।
উত্তর