মনে করো, তুমি সোহেল/সোহেলী। তোমার বিশেষ প্রয়োজনে কিছু ঋণ প্রয়োজন। এ জন্য যেকোনো সরকারি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থাপক বরাবর একটি আবেদনপত্র লেখ।
উত্তর: ২৪. ০২. ২০২৫ ব্যবস্থাপক সোনালী ব্যাংক পিএলসি পাংশা শাখা, রাজবাড়ী বিষয়: বিশেষ প্রয়োজনে ঋণপ্রাপ্তির জন্য আবেদন। মহোদয় যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মো. সোহেল আপনার ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। আমার পারিবারিক ব্যাবসা সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে দশ লক্ষ টাকার ঋণ প্রয়োজন। ব্যাংকের নির্ধারিত বিধিমালা মোতাবেক আমি সকল প্রমাণপত্রসহ একটি ব্যক্তিগত ঋণের আবেদন করছি। অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনাপূর্বক সকল তথ্য-প্রমাণ যাচাই করে আমাকে ব্যক্তিগত ঋণের ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়। বিনীত (স্বাক্ষর) মো. সোহেল পাংশা, রাজবাড়ী চলতি হিসাব নং: ১০৪২০১××× সংযুক্তি ১. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ২. পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি ৩. নাগরিক সনদপত্রের অনুলিপি
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে করো, তুমি সোহেল/সোহেলী। তোমার বিশেষ প্রয়োজনে কিছু ঋণ প্রয়োজন। এ জন্য যেকোনো সরকারি ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য ব্যবস্থাপক বরাবর একটি আবেদনপত্র লেখ।
উত্তর