মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' হিসেবে নিয়োগ পেতে চাও। এ নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র লেখ।
উত্তর: ২৬. ০৪. ২০২৫ প্রধান শিক্ষক আয়নাপুর উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ বিষয়: সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে, গত ২০শে মে, ২০২৫ দৈনিক 'ম' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিচে আমার প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতার বিবরণ দেওয়া হলো- ১. নাম : সালমান ২. পিতার নাম : শহর আলী ৩. মাতার নাম : আলেয়া বেগম 8. স্থায়ী ঠিকানা : গ্রাম: বাঘাদাড়িয়া, ডাকঘর : ডাকের চক, উপজেলা, ত্রিশাল, জেলা : ময়মনসিংহ ৫. বর্তমান ঠিকানা : ২৬৯/২, বিডিআর দুই নম্বর গেইট, আজিমপুর, ঢাকা ৬. জন্ম তারিখ : ১৭-১০-২০০০ ৭. জাতীয়তা : বাংলাদেশি ৮. ধর্ম : ইসলাম ৯. শিক্ষাগত যোগ্যতা : [চিত্র] অতএব, উল্লিখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগদানের জন্য বিনীত প্রার্থনা করছি। নিবেদক সালমান সংযুক্তি: ◉ মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি ◉ পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি ◉ চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি [বি. দ্র.: প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদের ক্ষেত্রে "মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা 'ক” এই বরাবর লিখতে হবে।]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' হিসেবে নিয়োগ পেতে চাও। এ নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র লেখ।
উত্তর
অতএব, উল্লিখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগদানের জন্য বিনীত প্রার্থনা করছি।
নিবেদক
সালমান
সংযুক্তি:
◉ মূল সনদপত্রের সত্যায়িত অনুলিপি
◉ পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি
◉ চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি
[বি. দ্র.: প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদের ক্ষেত্রে "মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা 'ক” এই বরাবর লিখতে হবে।]