শেয়ারFacebookWhatsApp

মনে কর, তুমি মাহিদ/মায়িশা। তুমি গাজীপুর জেলার বাসিন্দা। সম্প্রতি তুমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ। তোমার ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কুমিল্লায় বসবাসকারী তোমার বন্ধু/বান্ধবী নাফিস/নাফিসাকে একটি পত্র লেখ।

উত্তর: ১৫.০৫.২০২৫ গাজীপুর প্রিয় নাফিস, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তোমার নিশ্চয়ই মনে আছে, এবার গ্রীষ্মের ছুটিতে আমার ঢাকা ভ্রমণের কথা ছিল। আমি সেই সুযোগে সম্প্রতি ঢাকার এক ঐতিহাসিক স্থান 'আহসান মঞ্জিল' ভ্রমণ করে এলাম। সেই অসাধারণ অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই চিঠি লিখছি। আমাদের গাজীপুর থেকে ঢাকায় গিয়েছিলাম সপরিবারে। একদিন আমরা দেখতে যাই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত স্থানটি, যা একসময় ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। এটি দেখতে সত্যিই চোখ জুড়িয়ে যায়! এর স্থাপত্যশৈলীতে ইউরোপীয় ও মুঘল রীতির এক চমৎকার মিশ্রণ দেখা যায়। প্রাসাদটির রং ছিল হলুদ, যা রোদের আলোয় ঝলমল করছিল। স্থানীয়ভাবে এটি 'রঙমহল' নামেও পরিচিত। আমরা প্রবেশমূল্য দিয়ে প্রাসাদ চত্বরে ঢুকলাম। ভেতরের সাজসজ্জা এবং রক্ষণাবেক্ষণ দেখে মুগ্ধ হলাম। প্রাসাদটিকে বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ভেতরে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, তৈজসপত্র, অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। নবাবদের দরবার হল, বৈঠকখানা, খাবার ঘর, এবং নাচের কক্ষগুলো ঘুরে দেখলাম। প্রতিটি কক্ষই সেই সময়ের আভিজাত্য ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে। বিশেষ করে, নবাবদের ব্যবহৃত সুন্দর ঝাড়বাতি এবং আসবাবগুলো খুবই আকর্ষণীয় ছিল। সবচেয়ে ভালো লেগেছে বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে থাকা বারান্দাটি। সেখান থেকে নদীর দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল। আহ্সান মঞ্জিলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্থানটি নবাবদের ক্ষমতা, বাংলার সংস্কৃতি এবং ইতিহাসের এক নীরব সাক্ষী।ঐতিহাসিক স্থান ভ্রমণ করে যে জ্ঞান অর্জন করা যায়, তা সত্যিই অন্যরকম। তোমারও উচিত সুযোগ পেলে এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা। আজ আর নয়। তুমি কেমন আছ এবং তোমার কুমিল্লার দিনকাল কেমন কাটছে, তা জানাতে আমাকে একটি চিঠি লিখো। তোমার মা-বাবাকে আমার শ্রদ্ধা জানিও। ইতি, তোমার বন্ধু, মাহিদ

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মনে কর, তুমি মাহিদ/মায়িশা। তুমি গাজীপুর জেলার বাসিন্দা। সম্প্রতি তুমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ। তোমার ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কুমিল্লায় বসবাসকারী তোমার বন্ধু/বান্ধবী নাফিস/নাফিসাকে একটি পত্র লেখ।

উত্তর

১৫.০৫.২০২৫ গাজীপুর প্রিয় নাফিস, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তোমার নিশ্চয়ই মনে আছে, এবার গ্রীষ্মের ছুটিতে আমার ঢাকা ভ্রমণের কথা ছিল। আমি সেই সুযোগে সম্প্রতি ঢাকার এক ঐতিহাসিক স্থান 'আহসান মঞ্জিল' ভ্রমণ করে এলাম। সেই অসাধারণ অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই চিঠি লিখছি। আমাদের গাজীপুর থেকে ঢাকায় গিয়েছিলাম সপরিবারে। একদিন আমরা দেখতে যাই বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বিখ্যাত স্থানটি, যা একসময় ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। এটি দেখতে সত্যিই চোখ জুড়িয়ে যায়! এর স্থাপত্যশৈলীতে ইউরোপীয় ও মুঘল রীতির এক চমৎকার মিশ্রণ দেখা যায়। প্রাসাদটির রং ছিল হলুদ, যা রোদের আলোয় ঝলমল করছিল। স্থানীয়ভাবে এটি 'রঙমহল' নামেও পরিচিত। আমরা প্রবেশমূল্য দিয়ে প্রাসাদ চত্বরে ঢুকলাম। ভেতরের সাজসজ্জা এবং রক্ষণাবেক্ষণ দেখে মুগ্ধ হলাম। প্রাসাদটিকে বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ভেতরে নবাবদের ব্যবহৃত জিনিসপত্র, আসবাবপত্র, তৈজসপত্র, অস্ত্রশস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত আছে। নবাবদের দরবার হল, বৈঠকখানা, খাবার ঘর, এবং নাচের কক্ষগুলো ঘুরে দেখলাম। প্রতিটি কক্ষই সেই সময়ের আভিজাত্য ও জীবনযাত্রার চিত্র তুলে ধরে। বিশেষ করে, নবাবদের ব্যবহৃত সুন্দর ঝাড়বাতি এবং আসবাবগুলো খুবই আকর্ষণীয় ছিল। সবচেয়ে ভালো লেগেছে বুড়িগঙ্গা নদীর দিকে মুখ করে থাকা বারান্দাটি। সেখান থেকে নদীর দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল। আহ্সান মঞ্জিলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্থানটি নবাবদের ক্ষমতা, বাংলার সংস্কৃতি এবং ইতিহাসের এক নীরব সাক্ষী।ঐতিহাসিক স্থান ভ্রমণ করে যে জ্ঞান অর্জন করা যায়, তা সত্যিই অন্যরকম। তোমারও উচিত সুযোগ পেলে এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা। আজ আর নয়। তুমি কেমন আছ এবং তোমার কুমিল্লার দিনকাল কেমন কাটছে, তা জানাতে আমাকে একটি চিঠি লিখো। তোমার মা-বাবাকে আমার শ্রদ্ধা জানিও। ইতি, তোমার বন্ধু, মাহিদ
SSCবাংলা ২য় পত্রSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মনে কর, তুমি মাহিদ/মায়িশা। তুমি গাজীপুর জেলার বাসিন্দা। সম্প্রতি তু… | Prosthuti