মনে কর, তোমার নাম জীত। তুমি রাজশাহীতে থাক। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মাতার কাছে একটি চিঠি লেখ।
উত্তর: ২০.০৫.২০২৫ রাজশাহী শ্রদ্ধেয় আম্মাজান, প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি। কিছুদিন হলো আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আপনাদের দোয়ায় পরীক্ষা ভালোই হয়েছে। আশা করি A+ গ্রেডে উত্তীর্ণ হব। এখন শুধু অবসর। এই অবসরেই আমি আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নিয়ে চিন্তা-ভাবনা করেছি। জীবনের এই সময়টি হলো লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার সময়। কেননা লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার মতো। আমি ঠিক করেছি ভবিষ্যতে আমি একজন আদর্শ শিক্ষক হব। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অথচ আমাদের দেশে অধিকাংশ অঞ্চলে, ভালো কোনো শিক্ষক নেই। তাই আমি একজন আদর্শ শিক্ষক হয়ে প্রত্যন্ত কোনো অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আশা করি আপনি আমার এই আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানাবেন। আর কীভাবে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি সেই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। আজ আর নয়। ইতি আপনার স্নেহের জীত [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তোমার নাম জীত। তুমি রাজশাহীতে থাক। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে মাতার কাছে একটি চিঠি লেখ।
উত্তর