মনে কর, তুমি সাজু। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ঢাকার বন্ধু আম্বিয়ার কাছে পত্র লেখ।
উত্তর: ১৫.০৫.২০২৫দিনাজপুর প্রিয় আম্বিয়া, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আমিও বেশ ভালো আছি। সম্প্রতি স্কুলের ছুটিতে আমি পরিবারের সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান মহাস্থানগড় ভ্রমণের সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতাই তোমাকে জানাতে লিখছি। মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরী হিসেবে পরিচিত। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য সম্রাট অশোকের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা প্রবেশ মূল্য পরিশোধ করে ভেতরে ঢোকার পর দেখি বিশাল প্রাচীরবেষ্টিত নগরীর ধ্বংসাবশেষ যা একসময় ছিল রাজা-প্রজাদের সমৃদ্ধ নগরী।ঘুরে দেখলাম গোকুল মেধ, কোটভান্ডা দুর্গ, বিমানগড়ের ধ্বংসাবশেষ, প্রাচীন পুকুর, ইটের তৈরি বিভিন্ন দালান ও রাজপ্রাসাদের ভিত্তি। প্রতিটিই ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভালো লেগেছে মহাস্থানগড় জাদুঘরটি। সেখানে প্রদর্শিত ছিল বিভিন্ন যুগের মুদ্রা, মৃৎপাত্র, তীর-ধনুক, অলংকার, ভাস্কর্য, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা দেখে মনে হয়েছিল যেন হাজার বছরের ইতিহাস চোখের সামনে ভেসে উঠেছে। মহাস্থানগড়ের বিশাল খোলা মাঠ, উঁচু টিলার ওপর তৈরি প্রত্নস্থল এবং চারপাশের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর। ইতিহাসের এত পুরোনো স্থাপনা দেখে আমি অভিভূত হয়েছি। মনে হলো আমাদের দেশের অতীত ঐতিহ্য কত সমৃদ্ধ!আজ এ পর্যন্তই। সময় পেলে তুমি-ও একদিন মহাস্থানগড় ভ্রমণ করে নিও। খুব ভালো লাগবে। ইতিতোমার বন্ধুসাজু [বি.দ্র.: পত্রের শেষে ডাকটিকেট সংবলিত খাম ও সঠিক ঠিকানা ব্যবহার অপরিহার্য।]
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
মনে কর, তুমি সাজু। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার ঢাকার বন্ধু আম্বিয়ার কাছে পত্র লেখ।
উত্তর