সারাংশ লেখো: মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনে যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরব মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো; তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
উত্তর: সারাংশ: মানুষের প্রকৃত মূল্য তার মনুষ্যত্ব, জ্ঞান ও চরিত্রে। চরিত্রবলে মানুষ শ্রদ্ধা, ভক্তি অর্জন করতে পারে। পৃথিবীর সব মানুষের শ্রেষ্ঠত্বের মূল চরিত্র। পরোপকারী, ন্যায়বান, সত্যবাদী, স্বাধীনতাপ্রিয় মানুষই চরিত্রবান।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

উত্তর