সারাংশ লেখ: অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর, সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলার অভ্যাস কর। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা কথা বলবে না। এক বছর পর দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেক সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না। তাহলে সব পণ্ড হবে।
উত্তর: সারাংশ: অভ্যাসের মাধ্যমেই মানুষের স্বভাব গড়ে ওঠে।মিথ্যা বলা একটি ভয়ানক বদভ্যাস। সত্যবাদী হতে হলে ধীরে ধীরে মিথ্যা বলার অভ্যাস দূর করতে হবে। নিয়মিত অনুশীলন ছাড়া সদভ্যাস অর্জন করা অসম্ভব। হঠাৎ করে অভ্যাস পরিবর্তন করা যায় না। নিজেকে মানুষ করতে হলে পাপ ও প্রবৃত্তির বিরুদ্ধে ধৈর্য ধরে সংগ্রাম করতে হবে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

উত্তর