সারমর্ম লেখ: আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
উত্তর: সারমর্ম: নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং জীবনে কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি নিশ্চিত করতে মজুর, কুলি, মুটে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের ঋণের কথা স্বার্থপর মানুষ ভুলে যায়। সেদিন বেশি দূরে নয়, যেদিন উঁচু তলার মানুষগুলো ঋণ শোধ করার মানসে মুটে, মজুর ও কুলিকে সম্মান করবে, তাদের ত্যাগের কথা স্বীকার করবে।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

উত্তর