শেয়ারFacebookWhatsApp

যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো: (ক) বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।

উত্তর: ভাব-সম্প্রসারণ: জীবনের জন্যই শিক্ষা। কিন্তু শিক্ষাকে অবশ্যই হতে হবে জীবনমুখী, তা না হলে সেই শিক্ষা কোনো সুফল বয়ে আনে না। বিদ্যা মহামূল্যবান সম্পদ। কেউই এ সম্পদ অর্থের বিনিময়ে কিনতে পারে না। বিদ্যা মানবজীবনের অন্ধকার দূর করে এবং জীবনকে উজ্জ্বল, আলোকিত, সমৃদ্ধ ও পুণ্যময় করে। মনের কালিমা, অন্তরের গ্লানি ও হৃদয়ের আবিলতা দূর করে বিদ্যা মানবজীবনকে করে মহীয়ান, উদ্দীপ্ত ও তীক্ষ্ণ। বিদ্যার সংস্পর্শে জীবন হয় মোহমুক্ত, সতেজ ও আনন্দময়। বিদ্যার মাধ্যমেই পৃথিবীর তাবৎ রহস্য, জ্ঞান-বিজ্ঞান আজ মানুষের মুঠোর মধ্যে অধিগত। বিদ্যার বলেই মানুষ পৃথিবীর অফুরন্ত সম্পদের সন্ধান লাভ করেছে, করায়ত্ত করেছে। বিদ্যার সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষকে অন্ধ, অসহায়ের মতোই প্রতিকূল পৃথিবীতে সশঙ্ক জীবনযাপন করতে হতো তাতে কোনো সংশয় নেই। কেবল চক্ষু থাকলেই সে পারত না এ পৃথিবীর সম্পদ ও সৌন্দর্যের সন্ধান করতে কিংবা তাকে অধিকারে আনতে, যদি না তার বিদ্যা থাকত। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন তথা অশিক্ষিত ব্যক্তি দেশ ও দশের কল্যাণ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই মানবীয় গুণাবলি অর্জন সম্ভব। পঙ্গু মানুষ চলাচলে অক্ষম। অন্যের সাহায্য ছাড়া তারা চলতে পারে না। তাই তারা সমাজের জন্য বোঝাস্বরূপ। তাদের দিয়ে সমাজের কল্যাণকর কিছুই আশা করা যায় না। তেমনই জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা অচল। এটি মানুষের প্রয়োজন মেটাতে অপারগ। বাস্তবতাবর্জিত বিদ্যা অসম্পূর্ণ। জীবন-কর্মে বিদ্যার প্রয়োগ সুনিশ্চিত না হলে সেই বিদ্যার অর্থশূন্যতা দেখা দেয়। জীবনধর্মী শিক্ষাই মানুষকে কর্মে ও জ্ঞানে উদ্বুদ্ধ করে তোলে। যুগোপযোগী শিক্ষা বাস্তবধর্মী ও কল্যাণমুখী। শিক্ষাহীন জীবন কিংবা জীবন-সম্পর্কহীন শিক্ষা কোনোটিই আমাদের কাম্য হওয়া উচিত নয়। আমাদের কাম্য হওয়া উচিত সুশিক্ষা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষা।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো: (ক) বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।

উত্তর

ভাব-সম্প্রসারণ: জীবনের জন্যই শিক্ষা। কিন্তু শিক্ষাকে অবশ্যই হতে হবে জীবনমুখী, তা না হলে সেই শিক্ষা কোনো সুফল বয়ে আনে না। বিদ্যা মহামূল্যবান সম্পদ। কেউই এ সম্পদ অর্থের বিনিময়ে কিনতে পারে না। বিদ্যা মানবজীবনের অন্ধকার দূর করে এবং জীবনকে উজ্জ্বল, আলোকিত, সমৃদ্ধ ও পুণ্যময় করে। মনের কালিমা, অন্তরের গ্লানি ও হৃদয়ের আবিলতা দূর করে বিদ্যা মানবজীবনকে করে মহীয়ান, উদ্দীপ্ত ও তীক্ষ্ণ। বিদ্যার সংস্পর্শে জীবন হয় মোহমুক্ত, সতেজ ও আনন্দময়। বিদ্যার মাধ্যমেই পৃথিবীর তাবৎ রহস্য, জ্ঞান-বিজ্ঞান আজ মানুষের মুঠোর মধ্যে অধিগত। বিদ্যার বলেই মানুষ পৃথিবীর অফুরন্ত সম্পদের সন্ধান লাভ করেছে, করায়ত্ত করেছে। বিদ্যার সঙ্গে সম্পর্ক না থাকলে মানুষকে অন্ধ, অসহায়ের মতোই প্রতিকূল পৃথিবীতে সশঙ্ক জীবনযাপন করতে হতো তাতে কোনো সংশয় নেই। কেবল চক্ষু থাকলেই সে পারত না এ পৃথিবীর সম্পদ ও সৌন্দর্যের সন্ধান করতে কিংবা তাকে অধিকারে আনতে, যদি না তার বিদ্যা থাকত। বিদ্যার সঙ্গে সম্পর্কহীন তথা অশিক্ষিত ব্যক্তি দেশ ও দশের কল্যাণ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই মানবীয় গুণাবলি অর্জন সম্ভব। পঙ্গু মানুষ চলাচলে অক্ষম। অন্যের সাহায্য ছাড়া তারা চলতে পারে না। তাই তারা সমাজের জন্য বোঝাস্বরূপ। তাদের দিয়ে সমাজের কল্যাণকর কিছুই আশা করা যায় না। তেমনই জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা অচল। এটি মানুষের প্রয়োজন মেটাতে অপারগ। বাস্তবতাবর্জিত বিদ্যা অসম্পূর্ণ। জীবন-কর্মে বিদ্যার প্রয়োগ সুনিশ্চিত না হলে সেই বিদ্যার অর্থশূন্যতা দেখা দেয়। জীবনধর্মী শিক্ষাই মানুষকে কর্মে ও জ্ঞানে উদ্বুদ্ধ করে তোলে। যুগোপযোগী শিক্ষা বাস্তবধর্মী ও কল্যাণমুখী। শিক্ষাহীন জীবন কিংবা জীবন-সম্পর্কহীন শিক্ষা কোনোটিই আমাদের কাম্য হওয়া উচিত নয়। আমাদের কাম্য হওয়া উচিত সুশিক্ষা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষা।
SSCবাংলা ২য় পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।