সারাংশ লেখ: মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে!
উত্তর: সারাংশ: লাইব্রেরি নীরব সমুদ্রের মতো কাল থেকে কালান্তরের অগাধ জ্ঞান ও প্রজ্ঞার অন্যতম বাহক। এটি মানুষের হাজার হাজার বছরের সাধনালব্ধ জ্ঞানের ভান্ডার। জ্ঞানচর্চা করে হীনতা, দীনতা, মলিনতা ও কুসংস্কারের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে নিজেকে আপন মহিমায় উদ্ভাসিত হতে সাহায্য করে লাইব্রেরিতে সংরক্ষিত করা বিভিন্ন ধরনের বই।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

উত্তর