সারমর্ম লেখ: বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস- কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
উত্তর: সারমর্ম : শ্রমলব্ধ সম্পদে গৌরব আছে, আছে আনন্দ। আর শ্রমহীন প্রাপ্তিতে থাকে দুর্বলতা, থাকে অবসাদ। তাই সবারই উচিত পরনির্ভরশীল না হয়ে পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করা।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

উত্তর