শেয়ারFacebookWhatsApp

যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো: (ক) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।

উত্তর: ভাব-সম্প্রসারণ: ত্যাগ করতে না পারলে ভোগ করে আনন্দ পাওয়া যায় না। স্বার্থলোলুপতা, ভোগাকাঙ্ক্ষা বা আত্মসুখপরায়ণতা মনুষ্যত্বের পরিপন্থি। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থচিন্তায় তৎপর, নিজের ভোগবিলাসে নিমজ্জিত, জগৎ ও জীবনের বৃহত্তর অঙ্গন থেকে সে স্বেচ্ছানির্বাসিত। জগৎবাসীর ভালো-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল তার হৃদয়-মনকে স্পর্শ করে না, এ পৃথিবীর আলো-আঁধার তার মানসরাজ্যে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বিরাট এ জগৎসংসারের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে যে একান্ত নির্লিপ্ত ও উদাসীন, তার মানবজনম বৃথা। তার বেঁচে থাকা না-থাকা সমান। কেননা জীবনের সার্থকতা তথা মনুষ্য জন্মের সফলতা কখনো স্বার্থপরতায় নিহিত নয়। মানুষের যে দুর্লভ গুণটি তাকে অপরাপর সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছে তা-ই মনুষ্যত্ব। মনুষ্যত্বের সারকথা হলো জাগ্রত বিবেককে শুভ ও কল্যাণের পথে পরিচালিত করা। অপরাপর প্রাণীর প্রতি সহজাত মমত্ববোধ মানুষকে মহিমান্বিত ও গৌরবান্বিত করে তোলে। তাই মানুষকে হতে হয় অন্যের হিতৈষী। আত্মসুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই মনুষ্যত্ববোধের বিকাশ ঘটে। ভোগ মানুষকে অবসন্ন করে, তার চিন্তাশক্তিকে ভোঁতা করে ও জীবনকে হীনতার অভিশাপদুষ্ট করে। আগুনে ঘি ঢাললে আগুন যেমন না নিভে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনই ভোগবিলাসীর জীবনও নতুন থেকে নতুনতর ভোগের নেশায় প্রচণ্ডভাবে উন্মুখ হয়ে থাকে। অথচ ত্যাগের মধ্যেই পরম শান্তি লাভ করা যায়, জীবনকে গৌরবান্বিত করে তোলা যায়। ত্যাগ মানুষের পরম লক্ষ্য হওয়া উচিত। ভোগবাদী মানসিকতার ব্যক্তি দ্বারা কখনো কল্যাণ আশা করা যায় না। যুগে যুগে যারা স্মরণীয় বরণীয় হয়েছেন তারা মানবকল্যাণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে সৃষ্টির উপকার করার জন্য। যে মানুষ শুধু পেতেই চায়, অথচ অন্য কাউকে কিছুই দিতে চায় না, সেই ব্যক্তি পাওয়ারও উপযোগী নয়। তাকে কোনোকিছু দান করার অর্থই হবে অপাত্রে প্রদান। বস্তুত ত্যাগের মধ্যেই পরিপূর্ণ তৃপ্তি ও সুখ।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো: (ক) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।

উত্তর

ভাব-সম্প্রসারণ: ত্যাগ করতে না পারলে ভোগ করে আনন্দ পাওয়া যায় না। স্বার্থলোলুপতা, ভোগাকাঙ্ক্ষা বা আত্মসুখপরায়ণতা মনুষ্যত্বের পরিপন্থি। যে ব্যক্তি শুধু নিজের স্বার্থচিন্তায় তৎপর, নিজের ভোগবিলাসে নিমজ্জিত, জগৎ ও জীবনের বৃহত্তর অঙ্গন থেকে সে স্বেচ্ছানির্বাসিত। জগৎবাসীর ভালো-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল তার হৃদয়-মনকে স্পর্শ করে না, এ পৃথিবীর আলো-আঁধার তার মানসরাজ্যে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বিরাট এ জগৎসংসারের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে যে একান্ত নির্লিপ্ত ও উদাসীন, তার মানবজনম বৃথা। তার বেঁচে থাকা না-থাকা সমান। কেননা জীবনের সার্থকতা তথা মনুষ্য জন্মের সফলতা কখনো স্বার্থপরতায় নিহিত নয়। মানুষের যে দুর্লভ গুণটি তাকে অপরাপর সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছে তা-ই মনুষ্যত্ব। মনুষ্যত্বের সারকথা হলো জাগ্রত বিবেককে শুভ ও কল্যাণের পথে পরিচালিত করা। অপরাপর প্রাণীর প্রতি সহজাত মমত্ববোধ মানুষকে মহিমান্বিত ও গৌরবান্বিত করে তোলে। তাই মানুষকে হতে হয় অন্যের হিতৈষী। আত্মসুখ বিসর্জন দিয়ে পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই মনুষ্যত্ববোধের বিকাশ ঘটে। ভোগ মানুষকে অবসন্ন করে, তার চিন্তাশক্তিকে ভোঁতা করে ও জীবনকে হীনতার অভিশাপদুষ্ট করে। আগুনে ঘি ঢাললে আগুন যেমন না নিভে দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনই ভোগবিলাসীর জীবনও নতুন থেকে নতুনতর ভোগের নেশায় প্রচণ্ডভাবে উন্মুখ হয়ে থাকে। অথচ ত্যাগের মধ্যেই পরম শান্তি লাভ করা যায়, জীবনকে গৌরবান্বিত করে তোলা যায়। ত্যাগ মানুষের পরম লক্ষ্য হওয়া উচিত। ভোগবাদী মানসিকতার ব্যক্তি দ্বারা কখনো কল্যাণ আশা করা যায় না। যুগে যুগে যারা স্মরণীয় বরণীয় হয়েছেন তারা মানবকল্যাণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে সৃষ্টির উপকার করার জন্য। যে মানুষ শুধু পেতেই চায়, অথচ অন্য কাউকে কিছুই দিতে চায় না, সেই ব্যক্তি পাওয়ারও উপযোগী নয়। তাকে কোনোকিছু দান করার অর্থই হবে অপাত্রে প্রদান। বস্তুত ত্যাগের মধ্যেই পরিপূর্ণ তৃপ্তি ও সুখ।
SSCবাংলা ২য় পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

যেকোনো একটি ভাব-সম্প্রসারণ করো: (ক) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বি… | Prosthuti