জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
উত্তর: ভাব-সম্প্রসারণ: মানুষ জন্ম নিয়েই বড় হয় না বা অমর হয় না। তার কর্মই তাকে বাঁচিয়ে রাখে, শ্রেষ্ঠত্ব দান করে। জন্মের ওপর মানুষের কোনো হাত নেই। এটি সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে। মানুষের জন্ম ও মৃত্যু সম্পর্কে কেউই ওয়াকিবহাল নয়। মানুষ নিচু বংশে জন্মগ্রহণ করেও তার কাজের মাধ্যমে নিজেকে অমর করে রাখতে পারেন। নিচু বংশে জন্মালেই নিচু হতে হবে- এমন কোনো কথা নেই। মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় তার কর্মের মাধ্যমে। বংশের পরিচয়ে মানুষের যথার্থ মূল্যায়ন হয় না। বিশ্ববিখ্যাত সাহিত্যিক শেক্সপিয়র ছোট ঘরের সন্তান ছিলেন। বেন জনসন নিচু শ্রেণির লোক হতে উদ্ভূত। বিশ্বখ্যাত ফুটবল প্লেয়ার ম্যারাডোনা সাধারণ এক দিনমজুরের ছেলে। কিটসকে ওষুধ বেঁচে জীবিকা নির্বাহ করতে হতো। প্লেটো খুব বড় ঘরের সন্তান ছিলেন না। দার্শনিক ক্লিয়নথাসের পিতা ছিলেন বাগানের মালী। ওসামার পুত্র জায়েদ ক্রীতদাসের পুত্র হয়েও আপনার চরিত্রগুণে মক্কা বিজয়ের সময় সেনাপতির আসনে অধিষ্ঠিত ছিলেন। কবি ভার্জিলের পিতা ছিলেন ক্ষৌরকার। অথচ তাঁরা সবাই নিজ নিজ কর্ম দ্বারা পৃথিবীতে অমর হয়ে আছেন। তাই জন্ম দ্বারা মানুষের বিচার যুক্তিসম্মত নয়, কর্ম দ্বারা যুক্তিসম্মত। মানুষ মহৎ কর্মের মাধ্যমেই পৃথিবীতে অমর হয়ে থাকেন। তাই প্রতিটি মানুষের উচিত সভ্যতার উন্নয়নে নিজেকে যোগ্য করে তোলা।
SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল
জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
উত্তর