শেয়ারFacebookWhatsApp

বার্ধক্য তাহাই- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।

উত্তর: ভাব-সম্প্রসারণ: বয়সের মাপকাঠিতে তারুণ্য বা বার্ধক্যকে পরিমাপ করা যায় না। দৃষ্টিভঙ্গির পার্থক্য ও কর্মস্পৃহার তারতম্য মানুষকে তরুণ বা বৃদ্ধ হিসেবে চিহ্নিত করে। মানুষ শৈশব, কৈশোর, তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্য ব্যক্তির নানা ধরনের শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারে ঠিকই, কিন্তু প্রত্যেককে মানসিকভাবে জরাগ্রস্ত করতে পারে না। তাদের কর্মশক্তি ও মানসিক শক্তি অনেক তরুণকে হার মানায়। অপরদিকে এমন অনেক তরুণ রয়েছে, যারা নতুনকে গ্রহণ করতে পারে না, অন্ধবিশ্বাস ও গতানুগতিক চিন্তায় আচ্ছন্ন থাকে, সত্যকে স্বীকার করতে কুণ্ঠিত হয়। তারা আসলে তারুণ্যের খোলসে বার্ধক্যকে লালন করে। আর যেসব বয়োবৃদ্ধ ব্যক্তি সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, ইতিবাচক ভাবনায় জীবনকে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে তারুণ্যের অমিতশক্তি ধারণ করে। তরুণরা সব সময়ই আলোর পথের যাত্রী। কঠিন সত্যকে মেনে নিয়ে তারা নতুন ইতিহাস রচনা করতে পারে। যুক্তির আলোয় কুসংস্কারকে বাতিল করে তারা প্রতিষ্ঠা করে নতুন সত্য। তারা ধ্বংস ও মৃত্যুকে পেছনে ফেলে সৃষ্টির আনন্দে এগিয়ে যায়। তারুণ্যের এই সংকল্প ও অনুভূতি যেকোনো বয়সের মানুষের মধ্যে থাকতে পারে। প্রকৃত বৃদ্ধ তারা, যারা তারুণ্যের দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চায় না, সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে অস্বীকার করে, নতুন সূর্যের আলোয় দ্বিধাবোধ করে। তারা তারুণ্যের অগ্রযাত্রায় অংশ নেওয়ার পরিবর্তে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি করে।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

বার্ধক্য তাহাই- যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।

উত্তর

ভাব-সম্প্রসারণ: বয়সের মাপকাঠিতে তারুণ্য বা বার্ধক্যকে পরিমাপ করা যায় না। দৃষ্টিভঙ্গির পার্থক্য ও কর্মস্পৃহার তারতম্য মানুষকে তরুণ বা বৃদ্ধ হিসেবে চিহ্নিত করে। মানুষ শৈশব, কৈশোর, তারুণ্য ও যৌবন পেরিয়ে বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্য ব্যক্তির নানা ধরনের শারীরিক সক্ষমতা হ্রাস করতে পারে ঠিকই, কিন্তু প্রত্যেককে মানসিকভাবে জরাগ্রস্ত করতে পারে না। তাদের কর্মশক্তি ও মানসিক শক্তি অনেক তরুণকে হার মানায়। অপরদিকে এমন অনেক তরুণ রয়েছে, যারা নতুনকে গ্রহণ করতে পারে না, অন্ধবিশ্বাস ও গতানুগতিক চিন্তায় আচ্ছন্ন থাকে, সত্যকে স্বীকার করতে কুণ্ঠিত হয়। তারা আসলে তারুণ্যের খোলসে বার্ধক্যকে লালন করে। আর যেসব বয়োবৃদ্ধ ব্যক্তি সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়, ইতিবাচক ভাবনায় জীবনকে পরিচালিত করে, তারা প্রকৃতপক্ষে তারুণ্যের অমিতশক্তি ধারণ করে। তরুণরা সব সময়ই আলোর পথের যাত্রী। কঠিন সত্যকে মেনে নিয়ে তারা নতুন ইতিহাস রচনা করতে পারে। যুক্তির আলোয় কুসংস্কারকে বাতিল করে তারা প্রতিষ্ঠা করে নতুন সত্য। তারা ধ্বংস ও মৃত্যুকে পেছনে ফেলে সৃষ্টির আনন্দে এগিয়ে যায়। তারুণ্যের এই সংকল্প ও অনুভূতি যেকোনো বয়সের মানুষের মধ্যে থাকতে পারে। প্রকৃত বৃদ্ধ তারা, যারা তারুণ্যের দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চায় না, সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে অস্বীকার করে, নতুন সূর্যের আলোয় দ্বিধাবোধ করে। তারা তারুণ্যের অগ্রযাত্রায় অংশ নেওয়ার পরিবর্তে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি করে।
SSCবাংলা ২য় পত্রJessore 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • বর্ণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

  • আমাকে বই দাও।
  • যদি সে যেত, আমি আসতাম।
  • তোমার ইচ্ছা পূর্ণ হোক।
  • রেবা ভাল গান করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

  • দর্শন
  • মধুর
  • তরল
  • তিক্ততা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

  • আড়াই হাজারের বেশি
  • দুই হাজারের বেশি
  • সাড়ে তিন হাজারের বেশি
  • তিন হাজারের বেশি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

  • মধুর
  • বৈষ্ণব
  • পার্থিব
  • মানব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

  • প্রত্যেক
  • মার্তণ্ড
  • স্বল্প
  • তন্বী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

  • বিশেষ্যের
  • অব্যয়ের
  • বিশেষণের
  • সর্বনামের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

  • জিনিষ
  • পোষ্ট
  • পোষাক
  • প্রতিষেধক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

  • যৌগিক ক্রিয়া
  • নামধাতুর ক্রিয়া
  • প্রযোজক ক্রিয়া
  • মিশ্র ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

  • সাধিত ধাতু
  • মৌলিক ধাতু
  • কর্মবাচ্যের ধাতু
  • নামধাতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

  • তৎসম
  • বাংলা
  • ফারসি
  • আরবি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

  • গোটা
  • খানা
  • খানি
  • টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।