শেয়ারFacebookWhatsApp

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

উত্তর: ভাব-সম্প্রসারণ: জীবন একই সরল রেখায় চলে না। কখনো উত্থান,কখনো পতন, সুখ-দুঃখের দ্বন্দ্বে এগিয়ে চলে আমাদের পথচলা। ছন্দময় জীবনের পথচলার প্রতিটি ধাপেই রয়েছে নিত্যনতুন শিক্ষা, নিত্যনতুন অভিজ্ঞতা। জীবনের নানা স্তরে দুঃখ-কষ্টের নির্মম কশাঘাতে জীবন হয়ে ওঠে শুচিশুভ্র। রাত প্রকৃতির এক স্বাভাবিক চক্রের অংশ। রাত যতই দীর্ঘ বা ঘোর অন্ধকারময় হোক না কেন, প্রভাত ঠিকই আসে-আলোয় ভরা নতুন একটি দিন শুরু হয়। এটি যেমন প্রকৃতির নিয়ম তেমনই জীবনের ক্ষেত্রেও আলো-অন্ধকারের খেলা এক চিরন্তন সত্য। জীবনের সংকট, দুঃখ, দারিদ্র্য-ব্যর্থতা, নিরাশা হলো অন্ধকারের নামান্তর। আর জীবনের এসব দুঃখ-কষ্ট থেকে উত্তরণ হলো প্রভাতের সংস্পর্শে আসা। মানুষের জীবনে সুখ-দুঃখ পাশাপাশি চলে। যে সময়টা মানুষ চরম হতাশার মধ্য দিয়ে যায়, সেই সময়টা আসলে মানুষের জীবনবদলের সূচনার সময়। বিপদের, চূড়ান্ত পরিণতি অনেক সময় নতুন সূচনা ডেকে আনে। ইতিহাসে এমন অনেক মহাপুরুষ আছেন যাঁদের জীবন দুঃখ-দৈন্যে জর্জরিত ছিল। কিন্তু অনেক দুঃখ-কষ্ট সহ্য করে শেষমেশ তাঁরা আলোর মুখ দেখেছেন। জীবনে অনেক সময় আসে যখন চারপাশে কেবল অন্ধকার বলে মনে হয়, সম্ভাবনার সব দরজা বন্ধ হয়ে গেছে বলে বোধ হয়। এরকম সময় হতাশ না হয়ে ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ। কেননা আশার আলো একদিন জ্বলবেই। জীবনের এরকম মুহূর্তে যদি কেউ হাল ছেড়ে দেয়, তবে সে কখনই সাফল্যের মুখ দেখবে না। রাত গভীর হলে আমরা জানি যে ভোর খুব কাছেই, তাই আর একটু অপেক্ষা করি। ঠিক তেমনই জীবনসংগ্রামে আমাদের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়- কারণ রাত পার হলেই প্রভাত। একজন ছাত্র যখন কঠোর পরিশ্রম করে পরীক্ষার জন্য, তখন তার মনে হয় এই কষ্টের বুঝি শেষ নেই। কিন্তু সেই কঠোর পরিশ্রমই তাকে সফলতা এনে দেয়। তাই ধৈর্যহারা না হয়ে নিরলস পরিশ্রম করে গেলে তবেই জীবনে প্রভাত আসবে, আলো আসবে। মানুষের জীবন পুষ্পশয্যা নয়। জীবনে দুঃখ-কষ্ট, আসবেই। এমন সময় নিরাশায় নিমজ্জিত না হয়ে ধৈর্যধারণ করতে হবে। কেননা অন্ধকার চিরস্থায়ী নয়, কঠিন সময় পেরিয়ে জীবনে আলো আসবেই।

SSC বাংলা ২য় পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · সৃজনশীল

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

উত্তর

ভাব-সম্প্রসারণ: জীবন একই সরল রেখায় চলে না। কখনো উত্থান,কখনো পতন, সুখ-দুঃখের দ্বন্দ্বে এগিয়ে চলে আমাদের পথচলা। ছন্দময় জীবনের পথচলার প্রতিটি ধাপেই রয়েছে নিত্যনতুন শিক্ষা, নিত্যনতুন অভিজ্ঞতা। জীবনের নানা স্তরে দুঃখ-কষ্টের নির্মম কশাঘাতে জীবন হয়ে ওঠে শুচিশুভ্র। রাত প্রকৃতির এক স্বাভাবিক চক্রের অংশ। রাত যতই দীর্ঘ বা ঘোর অন্ধকারময় হোক না কেন, প্রভাত ঠিকই আসে-আলোয় ভরা নতুন একটি দিন শুরু হয়। এটি যেমন প্রকৃতির নিয়ম তেমনই জীবনের ক্ষেত্রেও আলো-অন্ধকারের খেলা এক চিরন্তন সত্য। জীবনের সংকট, দুঃখ, দারিদ্র্য-ব্যর্থতা, নিরাশা হলো অন্ধকারের নামান্তর। আর জীবনের এসব দুঃখ-কষ্ট থেকে উত্তরণ হলো প্রভাতের সংস্পর্শে আসা। মানুষের জীবনে সুখ-দুঃখ পাশাপাশি চলে। যে সময়টা মানুষ চরম হতাশার মধ্য দিয়ে যায়, সেই সময়টা আসলে মানুষের জীবনবদলের সূচনার সময়। বিপদের, চূড়ান্ত পরিণতি অনেক সময় নতুন সূচনা ডেকে আনে। ইতিহাসে এমন অনেক মহাপুরুষ আছেন যাঁদের জীবন দুঃখ-দৈন্যে জর্জরিত ছিল। কিন্তু অনেক দুঃখ-কষ্ট সহ্য করে শেষমেশ তাঁরা আলোর মুখ দেখেছেন। জীবনে অনেক সময় আসে যখন চারপাশে কেবল অন্ধকার বলে মনে হয়, সম্ভাবনার সব দরজা বন্ধ হয়ে গেছে বলে বোধ হয়। এরকম সময় হতাশ না হয়ে ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ। কেননা আশার আলো একদিন জ্বলবেই। জীবনের এরকম মুহূর্তে যদি কেউ হাল ছেড়ে দেয়, তবে সে কখনই সাফল্যের মুখ দেখবে না। রাত গভীর হলে আমরা জানি যে ভোর খুব কাছেই, তাই আর একটু অপেক্ষা করি। ঠিক তেমনই জীবনসংগ্রামে আমাদের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়- কারণ রাত পার হলেই প্রভাত। একজন ছাত্র যখন কঠোর পরিশ্রম করে পরীক্ষার জন্য, তখন তার মনে হয় এই কষ্টের বুঝি শেষ নেই। কিন্তু সেই কঠোর পরিশ্রমই তাকে সফলতা এনে দেয়। তাই ধৈর্যহারা না হয়ে নিরলস পরিশ্রম করে গেলে তবেই জীবনে প্রভাত আসবে, আলো আসবে। মানুষের জীবন পুষ্পশয্যা নয়। জীবনে দুঃখ-কষ্ট, আসবেই। এমন সময় নিরাশায় নিমজ্জিত না হয়ে ধৈর্যধারণ করতে হবে। কেননা অন্ধকার চিরস্থায়ী নয়, কঠিন সময় পেরিয়ে জীবনে আলো আসবেই।
SSCবাংলা ২য় পত্রComilla 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ভাষার মূল উপকরণ কী?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোনটি গুণবাচক বিশেষ্য?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বর্তমানে পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটিতে 'অপত্য' অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন বানানটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যের উপসর্গগুলো হলো-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বচনবাচক শব্দটির আগে বসে কোনটি?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।