উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'বোশেখ' কবিতায় উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগে দুঃখী-দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল গ্রাস ও আগ্রাসী থাবায় দুঃখী দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি তুলে ধরেছেন। বৈশাখের ঝড়ো বাতাস গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে দেয়, উড়িয়ে নিয়ে যায় দরিদ্র চাষির ঘরের চালা। উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র বর্গাচাষির করুণ অবস্থা প্রকাশ পেয়েছে। অতিরিক্ত খরার কারণে বর্গাচাষি আসলাম হোসেনের সব ফসল নষ্ট হয়ে যায়। নিরুপায় হয়ে একমাত্র সম্বল গরুটি বিক্রি করে জমির মালিকের পাওনা মিটিয়ে দেয়। বিষয়টিতে 'বোশেখ' কবিতায় বর্ণিত বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের সর্বস্ব হারানোর দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর