"উদ্দীপকটি 'বোশেখ' কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।” – মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে বৈশাখের প্রতি কবির প্রতিবাদের দিকটি অনুপস্থিত থাকায় “উদ্দীপকটি 'বোশেখ' কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি”- মন্তব্যটি যথার্থ। 'বোশেখ' কবিতায় কবি দেখিয়েছেন, বৈশাখের যত ধ্বংসযজ্ঞ অধিকাংশ ক্ষেত্রেই তার শিকার হতদরিদ্র মানুষ ও অসহায় প্রাণী। তাই কবি আক্ষেপের সুরে আহ্বান করেছেন, ধ্বংস যদি করতে হয় তবে পাপের টাকায় গড়া অট্টালিকা ধ্বংস করে দাও। উদ্দীপকেও দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার শিকার হতদরিদ্র বর্গাচাষি। ভয়াল খরার শিকার হয়ে বর্গাচাষি আসলাম হোসেন একমাত্র সম্বল গরুটি বেচে জমির মালিকের পাওনা মিটিয়েছে, যা 'বোশেখ' কবিতায় বর্ণিত বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের সর্বস্ব হারানোর দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে খরার প্রকোপে দরিদ্র চাষির করুণ অবস্থার চিত্র তুলে ধরা হলেও এর প্রতি আক্ষেপ প্রকাশ পায়নি। অন্যদিকে 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের করুণ অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন। তিনি আক্ষেপের সুরে এর প্রতিবাদ করেছেন। এ কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'বোশেখ' কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি।” – মন্তব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর