শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'বোশেখ' কবিতার কোন দিকটি প্রকাশ করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে 'বোশেখ' কবিতায় বর্ণিত প্রকৃতির স্বাভাবিক ও সুবিবেচনার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' করিতায় কবি কালবৈশাখি ঝড়ে অসহায় মানুষের ক্ষয়-ক্ষতির দিকটি দেখে বাতাসকে শান্ত হতে বলেছেন। কবি উল্লেখ করেছেন এ বাতাস সাম্যবাদী রাজা সোলেমানের বাহন, দয়ালু মেঘের সাথি। তাই বাতাসের শান্ত হওয়া উচিত। উদ্দীপকে অপু-দুর্গা স্বাভাবিক গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে। গ্রীষ্মের রোদে বেরিয়ে আম কুড়িয়ে তা মাখিয়ে খাচ্ছে। প্রকৃতি কোনো বিপর্যয় নিয়ে আসেনি তাদের জীবনে। 'বোশেখ' কবিতায় কবিও বৈশাখী বাতাসকে শান্ত হতে বলেছেন। মহাপ্রতাপশালী বাতাস শান্ত হলেই গরিব মাঝি, দরিদ্র চাষি এবং অসহায় প্রাণীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে নির্বিঘ্নে। 'বোশেখ' কবিতার এ দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকটি 'বোশেখ' কবিতার কোন দিকটি প্রকাশ করেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই. মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠালগাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই।

উত্তর

বৈশাখী ঝড়ো বাতাসে নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়।

উত্তর

কবি বাতাসের মহাপ্রতাপশালী রূপকে ধিক্কার জানিয়েছেন। 'বোশেখ' কবিতায় কবি বাংলাদেশের পরাক্রমশালী মাস বৈশাখের নিষ্ঠুর করালগ্রাসী থাবার দিকটি ফুটিয়ে তুলেছেন। এ সময় কালবৈশাখি ঝড়ো হাওয়ার প্রভাবে লন্ডভন্ড হয়ে যায় এক একটি জনপদ। অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় অসহায় প্রাণী ও হতদরিদ্র মানুষ। ছিঁড়ে যায় গবির মাঝির পালের দড়ি, উড়ে যায় চাষির চালাঘর। ছোট্ট টুনটুনির বাসাও এ বাতাসের কবল থেকে রেহাই পায় না। তাই কবি এই বাতাসকে ধিক্কার জানিয়েছেন।

উত্তর

উদ্দীপকে 'বোশেখ' কবিতায় বর্ণিত প্রকৃতির স্বাভাবিক ও সুবিবেচনার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' করিতায় কবি কালবৈশাখি ঝড়ে অসহায় মানুষের ক্ষয়-ক্ষতির দিকটি দেখে বাতাসকে শান্ত হতে বলেছেন। কবি উল্লেখ করেছেন এ বাতাস সাম্যবাদী রাজা সোলেমানের বাহন, দয়ালু মেঘের সাথি। তাই বাতাসের শান্ত হওয়া উচিত। উদ্দীপকে অপু-দুর্গা স্বাভাবিক গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে। গ্রীষ্মের রোদে বেরিয়ে আম কুড়িয়ে তা মাখিয়ে খাচ্ছে। প্রকৃতি কোনো বিপর্যয় নিয়ে আসেনি তাদের জীবনে। 'বোশেখ' কবিতায় কবিও বৈশাখী বাতাসকে শান্ত হতে বলেছেন। মহাপ্রতাপশালী বাতাস শান্ত হলেই গরিব মাঝি, দরিদ্র চাষি এবং অসহায় প্রাণীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে নির্বিঘ্নে। 'বোশেখ' কবিতার এ দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বৈশাখী বাতাসের শান্ত হওয়ার দিকটি ফুটে উঠলেও এর ধ্বংসযজ্ঞ ও কবির বিদ্রোহের দিকটি প্রকাশ না পাওয়ায় "উদ্দীপকটি 'বোশেখ' কবিতার একটি বিশেষ ভাব প্রকাশ করলেও সম্পূর্ণ মূলভাব প্রকাশ করেনি” মন্তব্যটি যথার্থ। 'বোশেখ' কবিতায় কবি মহাপরাক্রমশালী মাস বৈশাখের রুদ্র-সংহারক রূপটি ফুটিয়ে তুলেছেন। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে লন্ডভন্ড হয়ে যায় একেকটি জনপদ। তাই কবি বৈশাখকে শান্ত হতে বলেছেন। উদ্দীপকের লেখকও অপু-দুর্গার বৈশাখের স্বাভাবিক শান্ত পরিবেশে বেড়ে ওঠা, আম কুড়িয়ে মাখিয়ে খাওয়ার দিকটি ফুটিয়ে তুলেছেন। তাদের জীবনে বৈশাখ কোনো বিপর্যয় নিয়ে হাজির হয়নি। 'বোশেখ' কবিতায়ও কবি বৈশাখকে শান্ত হতে বলেছেন, কেননা এ বাতাস সাম্যবাদী রাজা সোলেমানের বাহন ও দয়ালু মেঘের সাথি। তাই বাতাসের নিষ্ঠুরতা মানায় না। উদ্দীপকে 'বোশেখ' কবিতার শান্তশিষ্ট রূপটি প্রকাশ পেলেও এটি এ কবিতার একটি গৌণ দিক। এ কবিতায় কবি বৈশাখের নিষ্ঠুর ও করাল গ্রাসে হতদিরদ্র মানুষ ও অসহায় প্রাণীদের ক্ষয়ক্ষতির চিত্র দেখে ক্ষুব্ধ হয়েছেন। তিনি দৃঢ়কণ্ঠে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এ কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেন। এই দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় আলোচ্য মন্তব্যটি যৌক্তিক।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।