"উদ্দীপকটি 'বোশেখ' কবিতার একটি বিশেষ ভাব প্রকাশ করলেও সম্পূর্ণ মূলভাব প্রকাশ করেনি”- যুক্তিসহকারে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বৈশাখী বাতাসের শান্ত হওয়ার দিকটি ফুটে উঠলেও এর ধ্বংসযজ্ঞ ও কবির বিদ্রোহের দিকটি প্রকাশ না পাওয়ায় "উদ্দীপকটি 'বোশেখ' কবিতার একটি বিশেষ ভাব প্রকাশ করলেও সম্পূর্ণ মূলভাব প্রকাশ করেনি” মন্তব্যটি যথার্থ। 'বোশেখ' কবিতায় কবি মহাপরাক্রমশালী মাস বৈশাখের রুদ্র-সংহারক রূপটি ফুটিয়ে তুলেছেন। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে লন্ডভন্ড হয়ে যায় একেকটি জনপদ। তাই কবি বৈশাখকে শান্ত হতে বলেছেন। উদ্দীপকের লেখকও অপু-দুর্গার বৈশাখের স্বাভাবিক শান্ত পরিবেশে বেড়ে ওঠা, আম কুড়িয়ে মাখিয়ে খাওয়ার দিকটি ফুটিয়ে তুলেছেন। তাদের জীবনে বৈশাখ কোনো বিপর্যয় নিয়ে হাজির হয়নি। 'বোশেখ' কবিতায়ও কবি বৈশাখকে শান্ত হতে বলেছেন, কেননা এ বাতাস সাম্যবাদী রাজা সোলেমানের বাহন ও দয়ালু মেঘের সাথি। তাই বাতাসের নিষ্ঠুরতা মানায় না। উদ্দীপকে 'বোশেখ' কবিতার শান্তশিষ্ট রূপটি প্রকাশ পেলেও এটি এ কবিতার একটি গৌণ দিক। এ কবিতায় কবি বৈশাখের নিষ্ঠুর ও করাল গ্রাসে হতদিরদ্র মানুষ ও অসহায় প্রাণীদের ক্ষয়ক্ষতির চিত্র দেখে ক্ষুব্ধ হয়েছেন। তিনি দৃঢ়কণ্ঠে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এ কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেন। এই দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায় আলোচ্য মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'বোশেখ' কবিতার একটি বিশেষ ভাব প্রকাশ করলেও সম্পূর্ণ মূলভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর