'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।
উত্তর: "দাদা, বড়ো ভয় লাগে!"- এ কথাটি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মনার ছোটো ভাই বিরু বলেছিল। মনা চিত্রা বুড়ির ছেলেকে খুন করে। তাই চিত্রা বুড়ির অভিযোগের ভিত্তিতে মেজর এজাজ মনাকে সবার সামনে গুলি করে হত্যা করে শাস্তি দিতে চায়। মনাকে যখন শাস্তি দেওয়ার জন্য বিলের কাছে নিয়ে যাওয়া হয় তখন তার সঙ্গে এগারো বছরের ছোটো ভাই বিরুও যায়। বিরু ছোটো হলেও বুঝতে পারে তার ভাইকে মিলিটারিরা মেরে ফেলবে। তাই সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে রাখে। একপর্যায়ে মেজর এজাজ নিষ্ঠুরতার একটা নমুনা দেখানোর জন্য বিরুকেও মনার সঙ্গে দাঁড় করিয়ে গুলি করার নির্দেশ দেয়। রাজাকাররা মনা আর বিরুকে ঠেলে পানিতে নামিয়ে দেয়। বিরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে রাখে। সে থরথর করে কাঁপতে থাকে। রাইফেল তাক করামাত্র বিরু চিৎকার করে তার ভাইকে বলতে থাকে যে, তার ভয় লাগছে। বিরু তার ভয় বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি তার ভাই মনাকে বলে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'দাদা, বড়ো ভয় লাগে।' উক্তিটি প্রসঙ্গসহ ব্যাখ্যা করো।
উত্তর