উদ্দীপকে এডিস মশার কামড়ানোয় 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে এডিস মশার কামড়ানোয় 'বোশেখ' কবিতার কালবৈশাখির নিষ্ঠুর করাল গ্রাস এবং আগ্রাসী থাবায় অসহায় প্রাণী ও দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' কবিতায় কবি বাংলাদেশের পরাক্রমশালী মাস বৈশাখের রুদ্র সংহারক রূপের বর্ণনা দিয়েছেন। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাস ও আগ্রাসী থাবায় কখনো কখনো লন্ডভন্ড হয়ে যায় এক-একটি জনপদ। অধিকাংশ ক্ষেত্রেই এর শিকার হয় হতদরিদ্র মানুষ ও অসহায় প্রাণীরা। উদ্দীপকে এডিস মশার আক্রমণে হতদরিদ্র পরিবারের সর্বস্বান্ত হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। বাংলাদেশে বর্ষা মৌসুমে এডিস সংক্রমণের প্রকোপ বাড়ে। অধিকাংশ ক্ষেত্রেই এডিস মশার আক্রমণে আক্রান্ত হয়ে মারা যায় হতদরিদ্র পরিবারের কর্মক্ষম মানুষ, যাতে পুরো পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে। 'বোশেখ' কবিতায় কালবৈশাখির করাল গ্রাসে হতদরিদ্র মানুষের শিকার হওয়ার সাথে উদ্দীপকের এ দিকটির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে এডিস মশার কামড়ানোয় 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠছে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর