সুবহা সুনাতের জিজ্ঞাসায় 'বোশেখ' কবিতার কবির মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুবহা সুনাতের জিজ্ঞাসায় 'বোশেখ' কবিতার কবির বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অবসান কামনার বিষয়টি ফুটে ওঠায় এতে কবির মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। 'বোশেখ' কবিতার কবি কালবৈশাখির করাল গ্রাসে হতদরিদ্র মানুষ ও অসহায় প্রাণীর শিকার হওয়া দেখে ক্ষুব্ধ হয়েছেন। তিনি আক্ষেপ করে বলেছেন ধ্বংস করতে হলে কালবৈশাখি যেন শ্রমজীবী মানুষদের শোষণ করে গড়ে ওঠা প্রাসাদ ধ্বংস করে। উদ্দীপকের সুবহা সুনাতও 'বোশেখ' কবিতার কবির মতো এডিস মশার কামড়ে হতদরিদ্র পরিবারের সর্বস্বান্ত হওয়া দেখে ক্ষুব্ধ। সে এডিস মশার কাছে মিনতি জানিয়েছে যারা দুর্নীতিবাজ ও অত্যাচারী তাদের কামড়াতে। যারা সমাজে বিভেদ সৃষ্টি করে এবং অনাচার ঘটায় তাদের ধ্বংস করার আহ্বান সুবহা সুনাতের। 'বোশেখ' কবিতায় কবি দেখিয়েছেন বৈশাখের যত নির্মমতা সব অসহায় মানুষের ওপর চলে। তাই কবি আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির নিষ্ঠুরতা কেন শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? অবশেষে কবি আহ্বান করেছেন, ধ্বংস যদি করতেই হয় তবে পাপের প্রাসাদ গুঁড়িয়ে দাও যা গড়ে উঠেছে দরিদ্রকে শোষণের মধ্য দিয়ে। কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন। উদ্দীপকে সুবহা সুনাতের জিজ্ঞাসাতেও 'বোশেখ' কবিতার কবির মূল এই উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
সুবহা সুনাতের জিজ্ঞাসায় 'বোশেখ' কবিতার কবির মূল উদ্দেশ্য প্রতিফলিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর