বৈশাখের বাতাসকে কবি নিষ্ঠুর বলেছেন কেন?
উত্তর: ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য কবি বৈশাখের বাতাসকে নিষ্ঠুর বলেছেন। 'বোশেখ' কবিতায় বলা হয়েছে, বৈশাখী ঝড়ে গবির-দুঃখী মানুষ ও অসহায় প্রাণীর নানা রকম ক্ষতি হয়। বুনোহাঁসের ঝাঁক বিচ্ছিন্ন হয়ে যায়, গরিব মাঝির পালের দড়ি ছেঁড়ে, চাষির ভিটে গুঁড়িয়ে দেয়, টুনটুনিদের বেগুন পাতার বাসা ছিঁড়ে ফেলে, বাবুই পাখির ঘর উড়িয়ে দেয়। এছাড়াও বৈশাখী ঝড়ো বাতাস জনজীবনে আরও নানা রকম ক্ষতি করে। এজন্য কবি বৈশাখের বাতাসকে নিষ্ঠুর বলেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
বৈশাখের বাতাসকে কবি নিষ্ঠুর বলেছেন কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর