শেয়ারFacebookWhatsApp

কবি 'খাণ্ডবদাহন' দিয়ে কী বঝিয়েছেন?

উত্তর: এখানে কবি বিদেশি শত্রুদের দ্বারা বাঙালির ওপর বর্বরোচিত হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আক্রমণের দিকটিকে বুঝিয়েছেন। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি এদেশের অর্জনের ক্ষেত্রে আত্মত্যাগের ভূমিকা তুলে ধরেছেন। বাংলাদেশ এক দিনে স্বাধীন হয়নি। পলাশির প্রান্তরে ১৭৫৭ সালে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। তারপর বাঙালিকে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। বায়ান্ন, উনসত্তর, একাত্তরে বাংলার মানুষের রক্তে রাজপথ রক্তিম হয়েছে। অনেক ত্যাগ স্বীকার করেছে বাঙালি। এদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে অনেকবার। জ্বলেছে মানুষের ঘরবাড়ি, ফসলের মাঠ। তাই কবি মহাভারতে বর্ণিত 'খাণ্ডব বন' যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়েছিল- সেই উপমায় এ দেশের মানুষের দুর্দশার কথা বলেছেন।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

কবি 'খাণ্ডবদাহন' দিয়ে কী বঝিয়েছেন?

উদ্দীপক

জমিলা বেগম মুক্তিযুদ্ধে স্বামী, সন্তান হারিয়ে দুঃখের সাগরে আজ ভাসছে। তিনি দেখেছেন, নদীতে, রাস্তা-ঘাটে, বন-জঙ্গলে অসংখ্য লাশ। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিয়েছে দূর-দূরান্তের পথ। অথচ একমাত্র সন্তান জীবন দিয়ে তাকে উপহার দিয়েছেন স্বাধীন মানচিত্র। তাই তো জামিলার চোখে আটকে থাকে লাল-সবুজ পতাকা।

Mymensingh · 2024

উত্তর

শামসুর রাহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধরার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে।

উত্তর

এখানে কবি বিদেশি শত্রুদের দ্বারা বাঙালির ওপর বর্বরোচিত হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আক্রমণের দিকটিকে বুঝিয়েছেন। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি এদেশের অর্জনের ক্ষেত্রে আত্মত্যাগের ভূমিকা তুলে ধরেছেন। বাংলাদেশ এক দিনে স্বাধীন হয়নি। পলাশির প্রান্তরে ১৭৫৭ সালে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। তারপর বাঙালিকে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। বায়ান্ন, উনসত্তর, একাত্তরে বাংলার মানুষের রক্তে রাজপথ রক্তিম হয়েছে। অনেক ত্যাগ স্বীকার করেছে বাঙালি। এদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে অনেকবার। জ্বলেছে মানুষের ঘরবাড়ি, ফসলের মাঠ। তাই কবি মহাভারতে বর্ণিত 'খাণ্ডব বন' যা ভীষণ অগ্নিকাণ্ডে পুড়েছিল- সেই উপমায় এ দেশের মানুষের দুর্দশার কথা বলেছেন।

উত্তর

উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উঠে আসা স্বাধীনতার জন্য এদেশের আপামর জনসাধারণের আত্মাহুতির চিত্র ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্রপট ফুটে উঠেছে। এসময় পাকিস্তানি হানাদাররা এদেশের মানুষের ওপর অমানুষিক নির্যাতন চালায়। জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। এমন পরিস্থিতিতে দেশ ও মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। উদ্দীপকে একজন দুঃখিনী নারীর সীমাহীন আত্মত্যাগের করুণ চিত্র ফুটে উঠেছে। জমিলা বেগম নামের সেই নারী মুক্তিযুদ্ধে তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন। নদীতে, রাস্তায়, জঙ্গলে অসংখ্য লাশ দেখে বিমূঢ় হয়ে গিয়েছেন তিনি। একইভাবে, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও কবি পাকিস্তানি সেনাদের নৃশংস হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছেন। সেখানে তাদের এই ধ্বংসাত্মক কর্মকান্ডের ভয়াবহতাকে তুলে ধরতে তিনি একে 'খাণ্ডবদাহন' বলে অভিহিত করেছেন। আলোচ্য কবিতায় ফুটে ওঠা এ দিকটিই উদ্দীপকের জমিলা বেগমের জীবন বাস্তবতার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।

উত্তর

"উদ্দীপকের জমিলা বেগমের ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে দমিয়ে রাখার জন্য এদেশের মানুষের ওপর অমানুষিক অত্যাচার চালায় পাকহানাদার বাহিনী। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে শান্তিপূর্ণ এদেশকে তারা মৃত্যুপুরীতে পরিণত করে। এর প্রতিবাদে গর্জে ওঠে বীর বাঙালি। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সব ধরনের ত্যাগ স্বীকার করে তারা। উদ্দীপকের জমিলা বেগম মুক্তিযুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখেছেন। হানাদারদের বর্বরতার অসংখ্য দৃশ্য তিনি প্রত্যক্ষ করেছেন। শুধু তাই নয়, যুদ্ধে তিনি স্বামী-সন্তান সবই হারিয়েছেন। তাই স্বাধীন দেশের মানচিত্র দেখলে জমিলা বেগমের চোখ সেখানে আটকে যায়। তার চোখে আজ কেবল স্বামী-সন্তানের রক্তাক্ত মুখচ্ছবিই ভেসে ওঠে। একইভাবে, আলোচ্য কবিতায়ও স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের নিদারুণ আত্মত্যাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের আত্মদানের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। বাঙালির স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাই জন্মগত এই অধিকার অর্জনের লক্ষ্যে মুক্তিকামী বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের প্রতিটি মানুষের মনে সেদিন স্বাধীনতার যে আশা জেগেছিল, এ কবিতার প্রতিটি চরিত্রের ভেতর দিয়ে সেই আত্মত্যাগ, সেই আকুলতাই প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জমিলা বেগমও তেমনি স্বাধীনতা প্রত্যাশী এক আত্মত্যাগী নারী। তার স্বামী-সন্তানসহ একাত্তরের সকল শহিদ স্বাধীনতার জন্যই প্রাণ উৎসর্গ করেছেন। তাই স্বাধীন দেশের মানচিত্রে তিনি তাদের মুখচ্ছবি দেখতে পান। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSCবাংলা ১ম পত্রMymensingh 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।