'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: এ জন্মভূমির সাথে মানুষের সম্পৃক্ততার দিক থেকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতা ও উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর অস্তিত্বের সম্পর্ক দেখিয়েছেন। শুধু চারপাশের প্রকৃতির রূপসৌন্দর্য নয়, একে আপন সত্তায় ধারণ করেছেন তিনি। এই আন্তরিক অনুভবই এ কবিতার প্রতিপাদ্য বিষয়। উদ্দীপকের কবিও জন্মভূমির সঙ্গে নিজের নিবিড় সম্পৃক্ততার দিকটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। স্বদেশের গাছপালা, ফুল-ফল, পথ-মাঠ-ঘাট, নদ-নদী সবই যেন কবির অস্তিত্বের সাথে মিশে আছে। আলোচ্য কবিতায় কবিও জন্মভূমির আসমান, জমিনের ফুল, জোনাকি, পাখি মাছরাঙাকে নিজের সত্তায় ধারণ করেছেন। এটিই তাঁর অস্তিত্ব। এ দিক থেকে আলোচ্য কবিতার সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'আমি কোনো আগন্তুক নই' কবিতার সাথে উদ্দীপকের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর