উদ্দীপকের জর্জের এদেশে অবস্থানের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির অবস্থানের অমিল ব্যাখ্যা করো।
উত্তর: অন্য দেশে অবস্থান করার দিক থেকে উদ্দীপকের জর্জের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির অবস্থানের অমিল তৈরি করেছে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমির সাথে গভীরভাবে সম্পৃক্ত। তিনি এই জনপদে বেড়ে ওঠা পল্লিমায়ের চিরচেনা সন্তান। তাই তিনি যেমন প্রকৃতির সবকিছুকে চেনেন, তেমনই তারাও তাঁকে চেনে। উদ্দীপকের জর্জের জন্ম ইউরোপের দেশ স্পেনে। মাদকাসক্ত নিরাময়ের মহৎ কাজের সূত্র ধরে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশের রূপবৈচিত্র্য তাকে গভীরভাবে আকৃষ্ট করায় তিনি এ দেশেই স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মসূত্রে বাংলাদেশের বাসিন্দা। এ দিক থেকে উদ্দীপকের জর্জের সাথে কবির অমিল দৃশ্যমান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের জর্জের এদেশে অবস্থানের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর