শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের কবির চেতনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চেতনার প্রকাশগত ভাব ভিন্ন।”- মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত দেশপ্রেম 'আমি কোনো আগন্তুক নই' কবিতার জনপদের সঙ্গে গভীর সম্পৃক্ততায় প্রকাশিত দেশপ্রেমে পার্থক্য থাকায় "উদ্দীপকের কবির চেতনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চেতনার প্রকাশগত ভাব ভিন্ন।" মন্তব্যটি যৌক্তিক। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমির নানা প্রাকৃতিক অনুষঙ্গের সঙ্গে তাঁর সত্তার সম্পর্ক চিহ্নিত করেছেন। শুধু প্রাকৃতিক অনুষঙ্গ নয়, এই জনপদের মানুষের সঙ্গেও কবির সত্তার সম্পর্ক। উদ্দীপকের কবি 'একটি নদকে অনুষঙ্গ করে হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। কবি বহু দেশে বহু নদ-নদী দেখলেও কোনোটিই কবিকে স্বদেশের এই নদের মতো তৃপ্ত করতে পারেনি। অন্যদিকে আলোচ্য কবিতায় কবি জন্মভূমির প্রাকৃতিক ও মানবীয় জগতের সঙ্গে তাঁর অস্তিত্বের নিবিড় সম্পর্কের দিকটি প্রকাশ করেছেন। তিনি অকপটে স্বীকার করেছেন জমিলার মা ও কদম আলীর মতো ছিন্নমূল মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। উদ্দীপকের কবি জন্মভূমির প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। অন্যদিকে আলোচ্য কবিতার কবি জন্মভূমির প্রকৃতি ও মানুষের সঙ্গে সম্পর্ক দেখিয়েছেন। কবি যেমন আসমানের তারা, জমিনের ফুল, জোনাকি, পাখি ও মানুষদের চেনেন তেমনি তারাও কবিকে চেনেন। আর এটাই তার অস্তিত্ব, কারণ জন্মভূমির সঙ্গে তিনি গভীরভাবে সম্পৃক্ত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

“উদ্দীপকের কবির চেতনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবির চেতনা…

উদ্দীপক

বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?দুগ্ধ- স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।আর কি হে হবে দেখা?- যত দিন যাবে,

উত্তর

'আমি কোনো আগন্তুক নই' কবিতায় মাছরাঙার দৃষ্টি স্থির।

উত্তর

"আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস”-পঙ্ক্তিটিতে কবি গ্রামবাংলার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা বলেছেন।' 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর নিজের সম্পৃক্ততার মাধ্যমে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। এতে গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাঁধা মানুষের জীবনাচরণ ফুটে উঠেছে। গ্রামের মাঠ-ঘাট-পথ-প্রান্তের মতো খেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ, একটু দূরে বিশাল নদীর কিনার কবির অস্থিমজ্জায় গ্রথিত হয়ে আছে। তাঁর কাছে দেশ মানে তাকে আপন সত্তায় অনুভব করা। আলোচ্য চরণটিতে এই বিশেষ বক্তব্যই প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের স্মৃতিকাতরতার আবরণে ফুটে ওঠা সংশয়বোধ 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সঙ্গে অমিল সৃষ্টি করেছে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমির সঙ্গে নিজ সত্তার গভীর সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। কবি যেমন ওই আসমান, জমিনের ফুল, বাঁশবাগান, জোনাকি ও পাখিদের চেনেন, তেমনি তারাও কবিকে চেনে। আর এটাই হচ্ছে তাঁর অস্তিত্ব। উদ্দীপকের কবিও স্বদেশের প্রেমে কাতর। বহু দেশের বহু নদ-নদীর প্রাকৃতিক সৌন্দর্য কবির তৃষ্ণা নিবারণ করতে পারেনি। কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এ নদের দেখা পাবেন? অন্যদিকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমিকে আপন সত্তায় ধারণ করেছেন। কবি যেমন তাঁর শরীরে স্নিগ্ধ মাটির ঘ্রাণ পান, তেমনি এ দেশের মাটিতেও কবির শরীরের ঘ্রাণ লেগে রয়েছে। তাই কবি স্বদেশের প্রকৃতিকে আলাদা করে দেখেন না। এই অনুভূতির দিকটির সঙ্গেই উদ্দীপকের অনুভবের বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তর

উদ্দীপকের স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত দেশপ্রেম 'আমি কোনো আগন্তুক নই' কবিতার জনপদের সঙ্গে গভীর সম্পৃক্ততায় প্রকাশিত দেশপ্রেমে পার্থক্য থাকায় "উদ্দীপকের কবির চেতনার সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবির চেতনার প্রকাশগত ভাব ভিন্ন।" মন্তব্যটি যৌক্তিক। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমির নানা প্রাকৃতিক অনুষঙ্গের সঙ্গে তাঁর সত্তার সম্পর্ক চিহ্নিত করেছেন। শুধু প্রাকৃতিক অনুষঙ্গ নয়, এই জনপদের মানুষের সঙ্গেও কবির সত্তার সম্পর্ক। উদ্দীপকের কবি 'একটি নদকে অনুষঙ্গ করে হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। কবি বহু দেশে বহু নদ-নদী দেখলেও কোনোটিই কবিকে স্বদেশের এই নদের মতো তৃপ্ত করতে পারেনি। অন্যদিকে আলোচ্য কবিতায় কবি জন্মভূমির প্রাকৃতিক ও মানবীয় জগতের সঙ্গে তাঁর অস্তিত্বের নিবিড় সম্পর্কের দিকটি প্রকাশ করেছেন। তিনি অকপটে স্বীকার করেছেন জমিলার মা ও কদম আলীর মতো ছিন্নমূল মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। উদ্দীপকের কবি জন্মভূমির প্রতি হৃদয়ের কাতরতা প্রকাশ করেছেন। অন্যদিকে আলোচ্য কবিতার কবি জন্মভূমির প্রকৃতি ও মানুষের সঙ্গে সম্পর্ক দেখিয়েছেন। কবি যেমন আসমানের তারা, জমিনের ফুল, জোনাকি, পাখি ও মানুষদের চেনেন তেমনি তারাও কবিকে চেনেন। আর এটাই তার অস্তিত্ব, কারণ জন্মভূমির সঙ্গে তিনি গভীরভাবে সম্পৃক্ত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।