"উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ধারণ করেনি।"- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার জনপদের অধিবাসীদের সাথে সম্পৃক্ততার দিকটি প্রকাশ না পাওয়ায়, উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূলভাবকে পরিপূর্ণভাবে ধারণ করেনি- মন্তব্যটি সমর্থনযোগ্য। 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি গ্রামীণ জনপদের সাথে তাঁর অস্তিত্বের সম্পর্কটি দৃঢ়ভাবে প্রকাশ করেছেন। জনপদের প্রকৃতি ও মানব সমাজের সাথে তার পরিচয় রয়েছে। তিনি কদম আলী ও জমিলার মায়ের মতো মানুষের চিরচেনা স্বজন। উদ্দীপকের কবি প্রকৃতির মাঝে নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছেন। এদেশের ফুল-ফল, নদী-নালা, মাঠ-ঘাট সবকিছু তাঁর অস্তিত্বের সাথে মিশে আছে। আলোচ্য কবিতার কবিও আসমান, জমিনের ফুল, জোনাকি পাখিকে তাঁর অস্তিত্বের অংশ বলে মনে করেন। এ দিক থেকে উভয়েই সাদৃশ্যপূর্ণ। উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় ক্ষেত্রেই প্রকৃতির সঙ্গে কবির অস্তিত্বের সম্পর্ক প্রকাশ পেলেও আলোচ্য কবিতার ভাব আরও বিস্তৃত। কবি এ জনপদের মানুষের সাথেও নিবিড়ভাবে সম্পর্কিত। জমিলার মা কিংবা কদম আলীর মতো মানুষ কবির চিরচেনা স্বজন। কবি নিঃসংশয়চিত্তে প্রকাশ করেছেন, লাঙল ও নৌকার বৈঠায় তাঁর হাতের স্পর্শ, মাটিতে লেগে আছে তাঁর শরীরে ঘ্রাণ। এই দিকগুলো উদ্দীপকে অনুপস্থিত থাকায়, উদ্দীপকটি আলোচ্য কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ধারণ কর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর