উদ্দীপকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার অমিলগুলো শনাক্ত করো।
উত্তর: উদ্দীপকের স্মৃতিকাতরতার আবরণে ফুটে ওঠা সংশয়বোধ 'আমি কোনো আগন্তুক নই' কবিতার সঙ্গে অমিল সৃষ্টি করেছে। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমির সঙ্গে নিজ সত্তার গভীর সম্পৃক্ততার দিকটি প্রকাশ পেয়েছে। কবি যেমন ওই আসমান, জমিনের ফুল, বাঁশবাগান, জোনাকি ও পাখিদের চেনেন, তেমনি তারাও কবিকে চেনে। আর এটাই হচ্ছে তাঁর অস্তিত্ব। উদ্দীপকের কবিও স্বদেশের প্রেমে কাতর। বহু দেশের বহু নদ-নদীর প্রাকৃতিক সৌন্দর্য কবির তৃষ্ণা নিবারণ করতে পারেনি। কবির মনে সন্দেহ জাগে আর কি তিনি এ নদের দেখা পাবেন? অন্যদিকে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার কবি জন্মভূমিকে আপন সত্তায় ধারণ করেছেন। কবি যেমন তাঁর শরীরে স্নিগ্ধ মাটির ঘ্রাণ পান, তেমনি এ দেশের মাটিতেও কবির শরীরের ঘ্রাণ লেগে রয়েছে। তাই কবি স্বদেশের প্রকৃতিকে আলাদা করে দেখেন না। এই অনুভূতির দিকটির সঙ্গেই উদ্দীপকের অনুভবের বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'আমি কোনো আগন্তুক নই' কবিতার অমিলগুলো শনাক্ত করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর