কবি 'সর্বত্র থাকা' বলতে কী বুঝিয়েছেন?
উত্তর: 'সর্বত্র থাকা' বলতে কবি সমগ্র বাংলা ভূখণ্ডে তাঁর অবস্থানকে বুঝিয়েছেন। 'আমি কোনো আগন্তুক নই' কবিতার বাংলার সন্তান, বাংলা ভূখণ্ডের সবুজ শ্যামলিমায় কবি আহসান হাবীবের জন্ম। এখানে তিনি শৈশব, কৈশোর আর যৌবন কাটিয়েছেন। এ মাটিতে কবির সত্তা মিশে আছে। প্রকৃতির গাছপালা কবিকে চেনে, মাছ শিকারি মাছরাঙা কবিকে চেনে। কদম আলী আর জমিলার মা চেনে। 'সর্বত্র থাকা' বলতে কবি কোনো নির্দিষ্ট স্থান বা গ্রামকে বোঝাননি; বরং সমগ্র বাংলাকে বুঝিয়েছেন। কারণ, তিনি বাংলার সন্তান, তাই সমগ্র বাংলাই তাঁর অধিকারে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
কবি 'সর্বত্র থাকা' বলতে কী বুঝিয়েছেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর