"আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস"- ব্যাখ্যা করো।
উত্তর: "আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস”-পঙ্ক্তিটিতে কবি গ্রামবাংলার সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা বলেছেন।' 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কবি জন্মভূমির সঙ্গে তাঁর নিজের সম্পৃক্ততার মাধ্যমে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। এতে গ্রামীণ জনপদের সঙ্গে নিবিড় বাঁধনে বাঁধা মানুষের জীবনাচরণ ফুটে উঠেছে। গ্রামের মাঠ-ঘাট-পথ-প্রান্তের মতো খেতের সরু পথ, তার পাশে ধানের সমারোহ, একটু দূরে বিশাল নদীর কিনার কবির অস্থিমজ্জায় গ্রথিত হয়ে আছে। তাঁর কাছে দেশ মানে তাকে আপন সত্তায় অনুভব করা। আলোচ্য চরণটিতে এই বিশেষ বক্তব্যই প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস"- ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর