'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'নতুন পৃথিবীর জন্ম হওয়া' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'নতুন পৃথিবীর জন্ম হওয়া' বলতে কবি তরুণ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশ তথা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়কে বুঝিয়েছেন। এদেশের স্বাধীনতা এবং দেশের মানুষকে শত্রুর অত্যাচার ও পাশবিকতার হাত থেকে মুক্ত করতে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন একটি নতুন অধ্যায়। বাংলাদেশের সাহসী তেজি তরুণদের অবদানেই রচিত হয়েছে এই নতুন অধ্যায়। তারা সেদিন অসীম সাহসিকতায়, বীরত্বে শত্রুর মোকাবিলা করেছে। কবি সেই স্বাধীনতা অর্জনের দিকটি অনুমান করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'নতুন পৃথিবীর জন্ম হওয়া'…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর