কবিতার বিস্তৃত মানবিক ব্যথা, চরিত্র-নির্ভর চিত্রকল্প ও গভীর আবেগ পর্যালোচনা করে বলা যায় যে, উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সমগ্র ভাব ধারণ করতে সক্ষম নয়।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার মূল্য রক্ত, অশ্রু, ভস্মীভূত গ্রাম আর বিধবার আর্তনাদ প্রকাশিত হয়েছে। সাধারণ কৃষক, মাঝি, শ্রমিক, ছাত্র- সবাই মিলে স্বাধীনতার আহ্বানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন পৃথিবীর জন্মের অঙ্গীকারও ফুটে ওঠে।
উদ্দীপকটি যুদ্ধের আগুন, মৃত্যুর ভয়, মায়ের কান্না ও শিশুর আতঙ্ককে দৃশ্যমান করে- যা 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় থাকা নৃশংসতা, রাইফেলের তাণ্ডব, ধ্বংসস্তূপে মানবিক আর্তনাদ ও রক্তগঙ্গার প্রতিধ্বনি বহন করে। এছাড়াও কবিতায় রয়েছে বিভিন্ন শ্রেণির মানুষের আত্মদানের বিস্তৃত বিবরণ, যা উদ্দীপকে অনুপস্থিত।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যন্ত্রণা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা উদ্দীপকটি অনুভব করতে সক্ষম হলেও এর চরিত্রবহুল বৈচিত্র্য, ঐতিহাসিক বিস্তার ও গভীর মানবিক চেতনাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারেনি। উদ্দীপকটি কবিতার মূল যন্ত্রণা, ধ্বংস ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আংশিকভাবে ধারণ করেছে মাত্র। আলোচ্য কবিতার মধ্যে মুক্তিযুদ্ধের একটি বাস্তব ও পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। যেখানে সখিনা বিবি, হরিদাসী, মোল্লাবাড়ির বিধবা, হাড্ডিসার অনাথ কিশোরী, জোয়ান কৃষক, মাঝি, জেলেসহ সর্বশ্রণির মানুষের অপরিসীম আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আবহের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও তার গভীরতা, ব্যাপ্তি ও প্রতীকসমূহ পুরোপুরি ধারণ করতে পারেনি।