'শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো' কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মুক্তিযুদ্ধের সময় বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করার জন্য শহরের বুকে পাকবাহিনীর জলপাই রঙের ট্যাঙ্ক এলো। ট্যাঙ্ক আধুনিক শক্তিশালী যুদ্ধাস্ত্র। এটি অনেক বড়ো ও শক্তিশালী। বিশাল আকারের কামান নিয়ে এটি যেকোনো জায়গায় অনায়াসে যেতে পারে। ট্যাংকের কামান এতই শক্তিশালী যে, মুহূর্তের মধ্যে এটি বড়ো বড়ো স্থাপনাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতাযুদ্ধের শুরুতে বাঙালিদের ওপর বীভৎস ও ভয়ংকর আক্রমণ চালায়। উদ্দেশ্য বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া। আর এজন্যই শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো' কেন? ব্যাখ্যা করো।
উত্তর