"উদ্দীপকের মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।"- মন্তব্যটি যথার্থ।'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে যায়। মুক্তিযুদ্ধে গিয়ে অনেকেই প্রাণ-বিসর্জন দেয়। আবার দীর্ঘ সংগ্রামের পরে দেশ স্বাধীন হলে বিজয়ী বেশে বাংলার দামাল ছেলেরা মায়ের কাছে ফিরে আসে। মায়ের কাছে ফিরে আসা সন্তানদের আলোচ্য কবিতায় তেজি তরুণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাদের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করেছি। মুক্তিযোদ্ধাদের একটি বৃহৎ অংশ ছিল তরুণসম্প্রদায়। তারা ছিল দুঃসাহসী ও অকুতোভয় চরিত্রের অধিকারী। তারা জীবনের মায়া ত্যাগ করে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিল। তাদের নিরলস প্রচেষ্টা ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে। তাই তাদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের তাৎপর্যপূর্ণ অবদানের জন্যই তারা আজ স্মরণীয় ও বরণীয় হয়ে আছে।উদ্দীপকের কবিতাংশে বলা হয়েছে, দেশকে যারা ভালোবাসে তারাই যুদ্ধে যায়। আর যুদ্ধে যাওয়া মানেই মৃত্যুকে বরণ করে নেওয়া। কারণ যেকোনো মুহূর্তে শত্রুর আঘাতে মৃত্যু হতে পারে। তাই সবাই যুদ্ধে গেলেও সবাই বাড়ি ফিরে আসতে পারে না। মায়ের কোলে ফিরে আসা সবার পক্ষে সম্ভব হয় না। তবে বিজয়ী বেশে যারা মায়ের কাছে ফিরে আসে তারা অবশ্যই পরম সৌভাগ্যের অধিকারী। মায়ের কাছে ফিরে আসা দুরন্ত সন্তানরাই মূলত 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণ। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের কবিতাংশে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই আলোচ্য কবিতায় তেজি তরুণ। তেজি তরুণরাই বীরত্ব সহকারে যুদ্ধ করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। তাদের অসামান্য অবদানেই আজ বাংলার আকাশে স্বাধীনতার লাল সবুজের পতাকা পতপত করে উড়ছে। সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও তরুণ সম্প্রদায়ের অংশগ্রহণ অপেক্ষাকৃত কিছুটা বেশি ছিল। তরুণরা অত্যন্ত দুঃসাহসী ও দুর্বার। তারা সকল বাঁধা-বিপত্তিকে তুচ্ছজ্ঞান করে বাংলার মানুষের চির আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। তাই আমরা বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর