উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের দিকটি ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মুক্তিযুদ্ধের নানা দিক বর্ণিত হয়েছে। পাকবাহিনী এদেশের মানুষের ওপর অকথ্য নির্যাতন চালায়। জ্বালিয়ে দেয় ঘরবাড়ি। ফলে দেশের মুক্তির লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকে অপশক্তির নির্মমতার চিত্র ফুটে উঠেছে। গ্রামের সাধারণ মানুষের ওপর পাকিস্তানি বাহিনী নির্বিচারে হামলা করে। তাদের নির্যাতনে গ্রামে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় মুহূর্তেই। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও পাকবাহিনীর বর্বরতার চিত্র বর্ণনা করেছেন কবি। স্বাধীনতাকে পাওয়ার জন্য হরিদাসীকে বিধবা হতে হয়। সর্বস্ব হারাতে হয় সাকিনা বিবিকে। জলপাই রঙের ট্যাঙ্ক নিয়ে হানাদার বাহিনী শহরে ঢোকে এবং ধ্বংসযজ্ঞ চালায়। কবিতায় বর্ণিত নির্যাতনের এই বিশেষ চিত্রটি উদ্দীপকেও সমানভাবে লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা' কবিতার যে দিকটি ফুটে উ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর