'উদ্দীপকে জমিলা বেগমের ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে'- 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের জমিলা বেগমের ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে দমিয়ে রাখার জন্য এদেশের মানুষের ওপর অমানুষিক অত্যাচার চালায় পাকহানাদার বাহিনী। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে শান্তিপূর্ণ এদেশকে তারা মৃত্যুপুরীতে পরিণত করে। এর প্রতিবাদে গর্জে ওঠে বীর বাঙালি। স্বাধীনতার আকাঙ্ক্ষায় সব ধরনের ত্যাগ স্বীকার করে তারা। উদ্দীপকের জমিলা বেগম মুক্তিযুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখেছেন। হানাদারদের বর্বরতার অসংখ্য দৃশ্য তিনি প্রত্যক্ষ করেছেন। শুধু তাই নয়, যুদ্ধে তিনি স্বামী-সন্তান সবই হারিয়েছেন। তাই স্বাধীন দেশের মানচিত্র দেখলে জমিলা বেগমের চোখ সেখানে আটকে যায়। তার চোখে আজ কেবল স্বামী-সন্তানের রক্তাক্ত মুখচ্ছবিই ভেসে ওঠে। একইভাবে, আলোচ্য কবিতায়ও স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের নিদারুণ আত্মত্যাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের আত্মদানের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। বাঙালির স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাই জন্মগত এই অধিকার অর্জনের লক্ষ্যে মুক্তিকামী বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেশের প্রতিটি মানুষের মনে সেদিন স্বাধীনতার যে আশা জেগেছিল, এ কবিতার প্রতিটি চরিত্রের ভেতর দিয়ে সেই আত্মত্যাগ, সেই আকুলতাই প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জমিলা বেগমও তেমনি স্বাধীনতা প্রত্যাশী এক আত্মত্যাগী নারী। তার স্বামী-সন্তানসহ একাত্তরের সকল শহিদ স্বাধীনতার জন্যই প্রাণ উৎসর্গ করেছেন। তাই স্বাধীন দেশের মানচিত্রে তিনি তাদের মুখচ্ছবি দেখতে পান। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'উদ্দীপকে জমিলা বেগমের ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর