“উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসর কারণে "উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় তেজি তরুণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল"- মন্তব্যটি যথার্থ। "তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতাকে পাওয়ার জন্য বাঙালি যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তা তুলে ধরা হয়েছে। কবি এখানে এ দেশের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার দিকটি তুলে ধরেছেন। স্বাধীনতা যুদ্ধে বাঙালির আত্মত্যাগের এই চেতনা ১৯৫২ সালের ভাষার অধিকার অর্জনের জন্য রক্তমূল্য দানের চেতনারই প্রতিফলন। উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা ছেলেরাই বাংলামাকে স্বাধীন করার জন্য যুদ্ধে এগিয়ে যায়। এখানে বাঙালির ধারাবাহিক সংগ্রামী চেতনায় সামনে এগিয়ে চলাকে নির্দেশ করা হয়েছে, যা 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় আত্মদানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি ১৭৫৭সালের ২৩ জুন পলাশির প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বাঙালির বারবার ফুঁসে ওঠার প্রসঙ্গ এনেছেন। প্রতিবারই এ দেশের তেজি তরুণরা এগিয়ে এসেছেন। সর্বশেষ এ দেশের স্বাধীনতা যুদ্ধে তেজি তরুণ মুক্তিযোদ্ধাদের মরণপণ যুদ্ধে পাকিস্তানি সেনারা পর্যুদস্ত হয়েছে। উদ্দীপকেও এই তেজি তরুণদের কথা বলা হয়েছে। মূলত তারুণ্যের চেতনাই শত্রুকে নিশ্চিহ্ন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপকে মায়ের কাছে ফিরে আসা সন্তানরাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর