উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের দিকটি ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি স্বাধীনতা অর্জনের পথে বাঙালির আত্মত্যাগ তুলে ধরেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাঙালিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক রক্ত, সহায়-সম্বল ও সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। উদ্দীপকে দেখা যায়, ১৯৪৭, ১৯৫২, ১৯৬৯ বা ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এ দেশের স্বাধীনতাকামী জনতা সকল অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বারবার সংগ্রাম করেছে এবং বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও কবি দেশবাসীর ওপর তাদের অমানুষিক হত্যা-নির্যাতন এবং স্বাধীনতাকামী জনতার সংগ্রাম ও আত্মত্যাগের চিত্র তুলে ধরেছেন। উদ্দীপকে আলোচ্য কবিতার বিদেশি অপশক্তির অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যে দিকটি ফুটে উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর