"উদ্দীপকের রহিমন বিবির ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে।"- 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: "উদ্দীপকের রহিমন বিবির ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে।"- 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় প্রতিফলিত বিষয়টি ও উদ্দীপকের বিষয়টি একসূত্রে গাঁথা বলে মন্তব্যটি যথার্থ। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতা আনয়নে বাঙালির আত্মত্যাগের বর্ণনা পাওয়া যায়। বাঙালির স্বাধীনতা সংগ্রামে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে রহিমন বিবির মতো অসংখ্য গ্রামীণ নারীর সহায়-সম্বল-সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা-বাবাকে। উদ্দীপকে উল্লিখিত রহিমন বিবি মুক্তিযুদ্ধে তার স্বামী-সন্তানকে হারিয়েছেন। তার একমাত্র সন্তান নিজের জীবনের বিনিময়ে স্বাধীন মানচিত্র উপহার দিয়েছেন। তার মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটিতে এমনই অনেক আত্মত্যাগের পরিচয় পাওয়া যায়। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা বলেছেন। এ দেশের শ্রমিক, কৃষক, জেলে, রিকশাওয়ালাসহ সাধারণ মানুষও আত্মত্যাগ করেছে। তাদের সবার আত্মত্যাগেই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত বিজয়। তাই 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের রহিমন বিবির ছেলের মতো অসংখ্য মানুষের আত্মত্যাগে বাংলাদেশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর