শেয়ারFacebookWhatsApp

"দৃশ্যকল্প-২-এর ভাব "তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা" কবিতার সমগ্র ভাবকে ধারণ করেনি"- মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতার সমগ্রভাব ফুটে ওঠেনি বরং এখানে একটি বিশেষ দিককে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষন দেন। যা বাঙালির স্বাধীনতা আন্দোলনের রূপরেখা হিসেবে পরিগণিত। এরপর থেকে বীর বাঙালি স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। বাংলার দামাল ছেলেরা প্রতিবাদের খড়গ হাতে নিয়ে সারাদেশে ছোটো ছোটো গ্রুপে ঐক্যবদ্ধ হতে থাকে। পাকিস্তানি শাসকগোষ্ঠী এটা বুঝতে পেরে ২৫শে মার্চের কালরাতে ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড ঘটায়। বাঙালি আর নিজেকে সংযত রাখে না। জীবন বাজী রেখে যে যার অবস্থান থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। এ সংগ্রামে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই সম্পৃক্ত হয়ে পড়ে। আর সে সময়ের একটি চিত্র দৃশ্যকল্প-২ এ উপস্থাপিত হয়েছে। মূলত ক্ষেত-খামারে খেটে খাওয়া যুবকের যুদ্ধাংদেহী মনোভাব ও দুর্গম প্রান্তরে নানা প্রতিকূলতার মধ্যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রসঙ্গটি উঠে এসেছে। কবি শামসুর রাহমান তার 'তোমাকে পাওয়া জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাঙালির সমগ্র আত্মত্যাগকে কবিতায় তুলে ধরার প্রয়াস পেয়েছেন। মোটকথা বাঙ্গালি স্বাধীনতা অর্জনের পথে কি কি বিসর্জন দিয়ে আজকের এ লালসবুজের বিজয় ছিনিয়ে এনেছিল তারই একটি দৃষ্টান্ত এ কবিতাটি। আর এ কবিতার খন্ডাংশ প্রতিধ্বনিত হয়েছে দৃশ্যকল্প-২এ। তাই একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, দৃশ্যকল্প-২ কখনো কবিতার সমস্ত ভাব ধারণ করেনি।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"দৃশ্যকল্প-২-এর ভাব "তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা" কবিতার সমগ্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। পুড়ছে দোকান-পাট, কাঠ, লোহা-লক্করের স্তূপ, মসজিদ এবং মন্দির। দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার। বিষম পুড়ছে চতুর্দিকে ঘর-বাড়ি।' দৃশ্যকল্গ-২: স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

Barisal · 2024

উত্তর

অবুঝ শিশু পিতা-মাতার লাশের উপর হামাগুড়ি দেয়।

উত্তর

মুক্তিযুদ্ধের সময় বাঙালির স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করার জন্য শহরের বুকে পাকবাহিনীর জলপাই রঙের ট্যাঙ্ক এলো। ট্যাঙ্ক আধুনিক শক্তিশালী যুদ্ধাস্ত্র। এটি অনেক বড়ো ও শক্তিশালী। বিশাল আকারের কামান নিয়ে এটি যেকোনো জায়গায় অনায়াসে যেতে পারে। ট্যাংকের কামান এতই শক্তিশালী যে, মুহূর্তের মধ্যে এটি বড়ো বড়ো স্থাপনাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতাযুদ্ধের শুরুতে বাঙালিদের ওপর বীভৎস ও ভয়ংকর আক্রমণ চালায়। উদ্দেশ্য বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া। আর এজন্যই শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো।

উত্তর

দৃশ্যকল্প-১এর সাথে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উল্লিখিত পাকিস্তানি সৈন্যদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকটির মিল রয়েছে। এটি উদ্দীপক ও কবিতার সার্থে সম্পর্কযুক্ত। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতের ভয়াবহতা পৃথিবীতে বিরল। ইতিহাসের এ বর্বরতম হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল পাকিস্তানি শাসক বাহিনী। মূলত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর বীর বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হতে থাকে। এরপর থেকে পাকিস্তানি বাহিনী বর্বর হামলার ছক কষতে থাকে। যেটা শুরু হয় ২৫শে মার্চের কালরাতে। এসময় তারা বাঙালি জাতিকে মেধাশূন্য, সম্পদশূন্য সেইসাথে জনশূন্য করার মানসে নির্বিচারে হত্যা ও অগ্নিসংযোগ করতে থাকে। কবিতার মতো দৃশ্যকল্প-১এ আমরা এসবেরই প্রতিচ্ছবি দেখতে পাই। এখানে স্বাধীনতা লাভের মানসে বাঙালির যে ত্যাগ বা পাকিস্তানি বাহিনীর যে বর্বরতার চিত্র দেখতে পাই, তা কবিতার সাথে মিলে যায়। তবে সর্বাংশে নয়। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা'- কবিতায় কবি শামসুর রাহমান পাকিস্তানিদের বর্বরতার আরো ভয়াবহ চিত্র উপস্থাপন করেছেন। তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকটি উপস্থাপনের সূত্রে উদ্দীপকের সাথে এ কবিতার মিল পরিলক্ষিত হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ 'তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা' কবিতার সমগ্রভাব ফুটে ওঠেনি বরং এখানে একটি বিশেষ দিককে তুলে ধরা হয়েছে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষন দেন। যা বাঙালির স্বাধীনতা আন্দোলনের রূপরেখা হিসেবে পরিগণিত। এরপর থেকে বীর বাঙালি স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। বাংলার দামাল ছেলেরা প্রতিবাদের খড়গ হাতে নিয়ে সারাদেশে ছোটো ছোটো গ্রুপে ঐক্যবদ্ধ হতে থাকে। পাকিস্তানি শাসকগোষ্ঠী এটা বুঝতে পেরে ২৫শে মার্চের কালরাতে ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড ঘটায়। বাঙালি আর নিজেকে সংযত রাখে না। জীবন বাজী রেখে যে যার অবস্থান থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। এ সংগ্রামে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই সম্পৃক্ত হয়ে পড়ে। আর সে সময়ের একটি চিত্র দৃশ্যকল্প-২ এ উপস্থাপিত হয়েছে। মূলত ক্ষেত-খামারে খেটে খাওয়া যুবকের যুদ্ধাংদেহী মনোভাব ও দুর্গম প্রান্তরে নানা প্রতিকূলতার মধ্যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রসঙ্গটি উঠে এসেছে। কবি শামসুর রাহমান তার 'তোমাকে পাওয়া জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাঙালির সমগ্র আত্মত্যাগকে কবিতায় তুলে ধরার প্রয়াস পেয়েছেন। মোটকথা বাঙ্গালি স্বাধীনতা অর্জনের পথে কি কি বিসর্জন দিয়ে আজকের এ লালসবুজের বিজয় ছিনিয়ে এনেছিল তারই একটি দৃষ্টান্ত এ কবিতাটি। আর এ কবিতার খন্ডাংশ প্রতিধ্বনিত হয়েছে দৃশ্যকল্প-২এ। তাই একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, দৃশ্যকল্প-২ কখনো কবিতার সমস্ত ভাব ধারণ করেনি।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।