উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উঠে আসা স্বাধীনতার জন্য এদেশের আপামর জনসাধারণের আত্মাহুতির চিত্র ফুটে উঠেছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্রপট ফুটে উঠেছে। এসময় পাকিস্তানি হানাদাররা এদেশের মানুষের ওপর অমানুষিক নির্যাতন চালায়। জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। এমন পরিস্থিতিতে দেশ ও মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। উদ্দীপকে একজন দুঃখিনী নারীর সীমাহীন আত্মত্যাগের করুণ চিত্র ফুটে উঠেছে। জমিলা বেগম নামের সেই নারী মুক্তিযুদ্ধে তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন। নদীতে, রাস্তায়, জঙ্গলে অসংখ্য লাশ দেখে বিমূঢ় হয়ে গিয়েছেন তিনি। একইভাবে, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও কবি পাকিস্তানি সেনাদের নৃশংস হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছেন। সেখানে তাদের এই ধ্বংসাত্মক কর্মকান্ডের ভয়াবহতাকে তুলে ধরতে তিনি একে 'খাণ্ডবদাহন' বলে অভিহিত করেছেন। আলোচ্য কবিতায় ফুটে ওঠা এ দিকটিই উদ্দীপকের জমিলা বেগমের জীবন বাস্তবতার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যে চিত্র ফুটে উ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর