উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাবকে ধারণ করেছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: কেবল বাঙালির সংগ্রামের দিকটি তুলে ধরায় উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাব ধারণ করতে পারেনি। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি স্বাধীনতা অর্জনের জন্য যে পথ অতিক্রম করতে হয় সেই পথের বর্ণনা দিয়েছেন। স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, এটি একটি অধিকার যা মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে। এই স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল সংগ্রাম করতে হয়েছে। অপরিসীম আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি দেখতে পেয়েছে স্বাধীনতার লাল সূর্য। উদ্দীপকে বাঙালির স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে সেখানে ১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধে দেশবাসীর সংগ্রামী ভূমিকার কথা বলা হয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি এ দেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাদের অন্যায় আগ্রাসন এবং এর বিরুদ্ধে বাঙালিদের প্রতিরোধ ভূমিকার কথা তুলে ধরেছেন। তিনি পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি নারী-পুরুষ, বৃদ্ধ, ছাত্র প্রভৃতি মানুষের উপর নির্মম নিপীড়ন ও গণহত্যার নানা দিক তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধে সকল শ্রেণির মানুষের আত্মত্যাগের নানা দিক তুলে ধরেছেন, যেগুলো উদ্দীপকে নেই। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য এ দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগ ও দীর্ঘ প্রতীক্ষার কথা উঠে এসেছে, যা উদ্দীপকে নেই। তাই বলা যায়, উদ্দীপকে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাব ধারণ করতে পারেনি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূলভাবকে ধারণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর