দৃশ্যকল্প-১-এর সাথে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন কোন দিকের মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১এর সাথে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় উল্লিখিত পাকিস্তানি সৈন্যদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকটির মিল রয়েছে। এটি উদ্দীপক ও কবিতার সার্থে সম্পর্কযুক্ত। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতের ভয়াবহতা পৃথিবীতে বিরল। ইতিহাসের এ বর্বরতম হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল পাকিস্তানি শাসক বাহিনী। মূলত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর বীর বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হতে থাকে। এরপর থেকে পাকিস্তানি বাহিনী বর্বর হামলার ছক কষতে থাকে। যেটা শুরু হয় ২৫শে মার্চের কালরাতে। এসময় তারা বাঙালি জাতিকে মেধাশূন্য, সম্পদশূন্য সেইসাথে জনশূন্য করার মানসে নির্বিচারে হত্যা ও অগ্নিসংযোগ করতে থাকে। কবিতার মতো দৃশ্যকল্প-১এ আমরা এসবেরই প্রতিচ্ছবি দেখতে পাই। এখানে স্বাধীনতা লাভের মানসে বাঙালির যে ত্যাগ বা পাকিস্তানি বাহিনীর যে বর্বরতার চিত্র দেখতে পাই, তা কবিতার সাথে মিলে যায়। তবে সর্বাংশে নয়। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা'- কবিতায় কবি শামসুর রাহমান পাকিস্তানিদের বর্বরতার আরো ভয়াবহ চিত্র উপস্থাপন করেছেন। তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকটি উপস্থাপনের সূত্রে উদ্দীপকের সাথে এ কবিতার মিল পরিলক্ষিত হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এর সাথে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার কোন…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর