'বৃষ্টি' কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন?
উত্তর: বৃষ্টি প্রকৃতিকে স্নিগ্ধ করে নতুন রূপ দেয় বলে বৃষ্টিকে 'বহু প্রতীক্ষিত' বলা হয়েছে। প্রকৃতি যখন রুক্ষ আকার ধারণ করে, চারদিক শুধু খাঁ খাঁ করে, ঠিক তখন সবাই বৃষ্টির প্রত্যাশা করে। কারণ বৃষ্টি প্রকৃতির সব গ্লানি ধুয়ে মুছে দেয়। প্রকৃতিকে অপরূপ শোভাময় করে তোলে। রোদে পুড়ে যাওয়া ধানখেত, রুক্ষ আকাশ বৃষ্টির প্রত্যাশা করে। আর মানুষের মনেও প্রকৃতির রুক্ষতার প্রভাব পড়ে। তাই মানুষের মনের রুক্ষতা দূর করতেও বৃষ্টির অপেক্ষা করে সবাই। প্রকৃতির বৈচিত্র্য আনতে এবং নতুন রূপে প্রকৃতিকে সাজিয়ে শোভামণ্ডিত করতে বৃষ্টির কোনো বিকল্প নেই। মানুষের মন এবং প্রকৃতির বিষণ্ণতা দূর করার জন্য বৃষ্টির আগমন আবশ্যক। তাই বৃষ্টিকে 'বহু প্রতীক্ষিত' বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'বৃষ্টি' কবিতায় বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর