'বৃষ্টি' কবিতায় আকাশকে 'বিদগ্ধ আকাশ' বলা হয়েছে কেন?
উত্তর: 'বৃষ্টি' কবিতায় আকাশকে 'বিদগ্ধ আকাশ' বলা হয়েছে। কারণ গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে আকাশকে কবির মনে হয় বিশেষভাবে দগ্ধ হয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে মাঠ-ঘাট-প্রান্তর শুকিয়ে যায়। মাটি ফেটে চৌচির হয়ে যায়। মনে হয় যেন রোদে আকাশটা ঝলসে গেছে। দূরে তাকালে মনে হয় আকাশটা সূর্যের তীব্র আলো ও তাপে আগুন ধরে গেছে। 'বিদগ্ধ আকাশ' বলতে কবি রৌদ্রতাপে বিশেষভাবে দগ্ধ এ আকাশকে নির্দেশ করেছেন। মূলত গ্রীষ্মের সূর্য তীব্র তাপের প্রচণ্ডতা বোঝাতেই 'বৃষ্টি' কবিতায় আকাশকে 'বিদগ্ধ আকাশ' বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'বৃষ্টি' কবিতায় আকাশকে 'বিদগ্ধ আকাশ' বলা হয়েছে কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর