উদ্দীপকের কবিতাংশটি 'বৃষ্টি' কবিতার কোন দিকটিকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কবিতাংশটি 'বৃষ্টি' কবিতার বৃষ্টির সাথে ব্যক্তিজীবনের সম্পৃক্ততার দিকটি মনে করিয়ে দেয়। 'বৃষ্টি' কবিতায় কবি ফররুখ আহমদ রুক্ষ প্রকৃতিতে বহু প্রতীক্ষিত বৃষ্টির আগমনের চিত্র ফুটিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন বৃষ্টি কেবল প্রাকৃতিক পালাবদলেরই নিয়ামক নয়, এর সঙ্গে ব্যক্তিজীবনও সম্পৃক্ত। উদ্দীপকে বৃষ্টির দিনে প্রাকৃতিক পালাবদলের সাথে মানব মনোজগতের বিরহ বেদনার দিকটিও প্রকাশ পেয়েছে। বাদলের ঝরঝর ধারা মনে কেমন অনুভূতির দ্যোতনা সৃষ্টি করেছে কবিহৃদয়ে তা তিনি জানেন না। এই অনুভূতি অনির্বচনীয়। 'বৃষ্টি' কবিতায়ও কবি বৃষ্টির সাথে মানবমনের সম্পৃক্ততার দিকটি উল্লেখ করেছেন। এ সময় রসসিক্ত হয়ে ওঠে সংবেদনশীল মানুষের হৃদয়। 'বৃষ্টি' কবিতার এ দিকই উদ্দীপকে ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের কবিতাংশটি 'বৃষ্টি' কবিতার কোন দিকটিকে মনে করিয়ে দেয়? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর